shono
Advertisement
Phool Pishi O Edward Teaser

‘নিজের কিডনি হোক বা যোনি…’, প্রকাশ্যে রহস্যে মোড়া ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর টিজার

পয়লা বৈশাখের ঠিক আগের দিন আরও এক চমক শিবপ্রসাদ-নন্দিতার। প্রকাশ্যে আসন্ন ছবি সিনেমা 'ফুলপিসি ও এডওয়ার্ড'র টিজার।
Published By: Kasturi KunduPosted: 01:08 PM Apr 14, 2026Updated: 04:02 PM Apr 14, 2026

গোয়েন্দা গল্পের প্রতি বরাবারই বাঙালির একটা অদ্ভুত আকর্ষণ। ফেলুদা বা ব্যোমকেশের উত্তরসূরি হিসেবে গোয়েন্দা আখ্যানে এবার নয়া সংযোজন গোয়েন্দা ‘ফুলপিসি’। পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দর্শকের সঙ্গে এই নতুন গোয়েন্দার পরিচয় ইতিমধ্যেই করিয়ে দিয়েছেন। সৌজন্যে উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন ছবি 'ফুলপিসি ও এডওয়ার্ড' (Phool Pishi O Edward Teaser)।

Advertisement

বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখের ঠিক আগের দিন আরও এক চমক। প্রকাশ্যে সিনেমার টিজার। গল্পের মূল রসদ যেখানে গোয়েন্দাগিরি তখন সিনেমার অন্তর্নিহিত রহস্যের উন্মোচনেও যে রহস্যের গন্ধ থাকবে সেটাই তো স্বাভাবিক। পোস্টারে ছিল শক্তিশালী ‘প্রমিলা বাহিনী’র ঝলক, আর টিজারে রয়েছে প্রতিটি চরিত্রের 'ফার্স্ট লুক'।

রহস্যে মোড়া 'ফুলপিসি ও এডওয়ার্ড'র টিজার

চমকপ্রদ দৃশ্যায়নের মাধ্যমে 'ফুলপিসি ও এডওয়ার্ড'র টিজারে বাস্তব আর কল্পনার সীমারেখা পেরিয়ে ইঙ্গিত রয়েছে লুকিয়ে থাকা সত্য ও অদৃশ্য শক্তির উপস্থিতি। মুখ্য ভূমিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও রাইমা সেন। তাঁদের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় এবং নবাগতা শ্যামৌপ্তি মুদলি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনামিকা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌম্য মুখোপাধ্যায় এবং ঋষভ বসু।

রহস্যে মোড়া 'ফুলপিসি ও এডওয়ার্ড'র টিজার

প্রত্যেকের উপস্থিতি সিনেমার বহুস্তরীয় কাহিনিকে যেন আরও সমৃদ্ধ করেছে। বিভিন্ন স্তরে নারী চরিত্রগুলো ব্যক্তিগত সংঘাত ও অতীতের গোপন রহস্যের মুখোমুখি হয় সেই আভাসও রয়েছে সিনেমার টিজারে। গ্রীষ্মের ছুটিতে হলে বসে রহস্যে মোড়া গোয়েন্দা গল্প 'ফুলপিসি ও এডওয়ার্ড'র স্বাদ আস্বাদন করবে বাংলা ছবির দর্শক। উইন্ডোজ প্রযোজনা সংস্থার ২৫ বছরের যাত্রার মাইলফলক হিসেবেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছবির।

 

রহস্যে মোড়া 'ফুলপিসি ও এডওয়ার্ড'র টিজার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement