shono
Advertisement
Japan

'আমরা একটি মসজিদও চাই না', প্রতিবাদে জাপানে পথে নামল কয়েক হাজার মানুষ

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাজার হাজার জনতা শহরে মসজিদ নির্মাণের বিরোধিতা করে পোস্টার, প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন।
Published By: Kishore GhoshPosted: 09:20 PM Apr 14, 2026Updated: 09:47 PM Apr 14, 2026

জাপানের উপকূলবর্তী শহর ফুজিসাওয়া। সেখানে পথে নামলেন কয়েক হাজার মানুষ। সম্প্রতি ওই শহরে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা হয়েছে। এর প্রতিবাদে গর্জে উঠলেন অসংখ্য স্থানীয় নাগরিক। তাঁদের বক্তব্য, "আমাদের শহরে একটিও মসজিদ চাই না।" বিরাট প্রতিবাদ মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে বিতর্কও শুরু হয়েছে। পক্ষে ও বিপক্ষে মতামত দিচ্ছেন জাপানের নাগরিকরা।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাজার হাজার জনতা শহরে মসজিদ নির্মাণের বিরোধিতা করে পোস্টার, প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন। মুখেও স্লোগান দিচ্ছেন তাঁরা। ওয়াকিবহাল মহল বলছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক দশকে সূর্যোদয়ের দেশে মুসলিম জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। অন্যদিকে জাপানের প্রাচীন অধিবাসীরা মূলত শিন্তো এবং বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন। তাঁদের একাংশের দাবি, মুসলিম জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শান্তির দেশে অশান্তি বাড়ছে। প্রকাশ্যে মাইক বাজিয়ে আজান দেওয়া নিয়েও তাঁদের আপত্তি রয়েছে।

এদিকে প্রতিবাদ মিছিলের পরেই প্রস্তাবিত ‘ফুজিসাওয়া মসজিদ’-এর এক প্রতিনিধি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, “আমরা জাপানকে ভালোবাসি। যাবতীয় নিয়মকানুন মেনে চলব,” নিজেই অবশ্য জানিয়েছেন, অনেক স্থানীয় বাসিন্দার মনে “জনতাত্ত্বিক বদলের” ভয় দেখা দিয়েছে। নেটাগরিকদের একাংশ অবশ্য প্রতিবাদীদের পক্ষে। তাঁদের বক্তব্য, ভারত, লন্ডনের মতো দেরি হয়ে যাওয়ার আগে সঠিক পদক্ষেপ করেছে জাপানের জনগণ। অন্যরা অবশ্য আইনি প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, আগে দেখতে হবে মসজিদ নির্মাণের প্রশাসনিক অনুমতি আছে কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement