মঙ্গলবার, রণবীর সিংয়ের কাছে হুমকি ফোন আসার পর থেকেই তারকার বাড়ি মুড়ে ফেলা হয়েছে কড়া বিরাপত্তা বলয়ে। উল্লেখ্য, একের পর এক তারকার বাড়িতে বন্দুকবাজের হামলা থেকে শুরু করে একের পর এক হুমকি ফোনের পর ত্রস্ত প্রায় গোটা বলিউড। মঙ্গলবার রণবীরের কাছে হুমকি ফোন আসার পর এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
একের পর এক বলি তারকার বাড়ি লক্ষ করে গুলি চালানো থেকে হুমকি ফোনের পর এবার এই ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে বিষ্ণোই গ্যাং।
একের পর এক বলি তারকার বাড়ি লক্ষ করে গুলি চালানো থেকে হুমকি ফোনের পর এবার এই ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় বিষ্ণোই গ্যাং। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন রণবীরের কাছে হুমকি ফোনে চাওয়া হয় ১০ কোটি টাকা। এই ঘটনা নতুন কিছু নয়। এর আগে একইভাবে জনপ্রিয় গায়ক বি প্রাকও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ফোন পেয়েছিলেন। টাকা না দিলে তাঁকে জীবিত পুঁতে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এখানেই শেষ নয়, এরপর গত সেপ্টেম্বরে ও সম্প্রতি দিশা পাটানির পৈতৃক বাড়িতে ও মুম্বইয়ে পরিচালক রোহিত শেট্টির বাড়িতেও কয়েক রাউন্ড গুলি চালায় বন্দুকবাজ। যার নেপথ্যে ছিল সেই বিষ্ণোই গ্যাং। দীর্ঘ বছর ধরে সলমন বিষ্ণোইদের নজরে থাকলেও তাঁর টিকিটিও পায়নি। এই মুহূর্তে সলমন একা নন বিষ্ণোইদের নিশানায় ভাইজানের ঘনিষ্ঠরাও।
সংবাদসূত্র মারফত জানা যাচ্ছে, রণবীর ও দীপিকার আবাসনে নিরাপত্তা রক্ষায় মোতায়েন হয়েছে ছ'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। প্রত্যেকের সঙ্গেই রয়েছে আগ্নেয়াস্ত্র। আবাসনের ভিতরে এইভাবে নিরাপত্তারক্ষায় সশস্ত্রবাহিনী মোতায়েন করার ফলে বেশ বিরক্ত রণবীর-দীপিকার প্রতিবেশীরা। আবাসিকদের দাবি, এভাবে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হলে তা আবাসনের পাঁচটা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। প্রতিবেশীরা নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। উল্লেখ্য, গত কয়েকমাস ধরে 'ডন ৩' ছাড়া নিয়ে এমনিতেই শিরোনামে রয়েছেন রণবীর। একইসঙ্গে উপভোগ করেছেন 'ধুরন্ধর' সাফল্যো। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে রণবীরের 'ধুরন্ধর' ছবির সিক্যুয়েল। সবমিলিয়ে বলা যায় তাঁর কেরিয়ারে এখন বৃহস্পতি তুঙ্গে। আর এসবের মাঝেই এই ঘটনায় যেন কপালে বেশ চিন্তার ভাঁজ পড়েছে রণবীর থেকে বলিউডের সকলেরই।
