shono
Advertisement
Priyanka Chopra

হাতে কালো সুতো, ব্যাগে সর্বক্ষণ হনুমান চালিশা! কুনজর এড়াতে কোন মন্ত্রে চলেন 'সংস্কারি' প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। দিন কয়েক আগেও 'বারাণসি'র শুটের ফাঁকে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সেবা প্রদান করে এসেছেন। দেশি গার্ল-এর 'দেশি আচার' পালনের গল্প জানেন?
Published By: Sandipta BhanjaPosted: 06:53 PM Apr 30, 2026Updated: 07:44 PM Apr 30, 2026

মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর 'পরদেশীবাবু'ও কোনওরকম শুভ কাজের আগে পুজোর জন্য জোরাজুরি করেন। গৃহিণীর যত না বেশি পুজোতে মন, তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পুজোপাঠ করেন নিক জোনাস। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছিলেন সেকথা। শুধু তাই নয়, লক্ষ্মীপুজো, শিবরাত্রির পাশাপাশি মার্কিন মুলুকের বাড়িতে গণেশ চতুর্থীও পালন করেন 'জোনাস দম্পতি'। এমনকী মার্কিন মুলুক থেকে উড়ে এসে অযোধ্যার রামমন্দিরেও পুজো দিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। এবার সুপারস্টার নায়িকা উজাড় করে দিলেন নিজের আধ্যত্ম বিশ্বাসের কথা।

Advertisement

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের ব্যাগে কী কী রাখেন? সেকথা বলছিলেন। সেখানেই ভক্তির ঝুলি উপুড় করে দেন নায়িকা। প্রিয়াঙ্কা জানান, তাঁর ব্যাগে সর্বক্ষণ হনুমান চালিশা থাকে। শুধু তাই নয়, হাতে কালো সুতোও পরেন তিনি। কেন?

প্রিয়াঙ্কা চোপড়া

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের ব্যাগে কী কী রাখেন? সেকথা বলছিলেন। সেখানেই ঈশ্বরভক্তির ঝুলি উপুড় করে দেন নায়িকা। প্রিয়াঙ্কা জানান, তাঁর ব্যাগে সর্বক্ষণ হনুমান চালিশা থাকে। শুধু তাই নয়, হাতে কালো সুতোও পরেন তিনি। কেন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রিয়াঙ্কা নিজেই জানালেন, "এই কালো সুতোকে আমরা আসলে 'নজর বাট্টু' বলি। এটা কুনজর বা অশুভ দৃষ্টি থেকে আপনাকে রক্ষা করে। ভারতে এই কালো রঙের সুতো পরার একটা চল রয়েছে। আমিও হাতে একটি ছোট কালো সুতো বেঁধে রাখি। নিজেকে ঠিক রাখার জন্য যতটা সম্ভব সেই ব্যবস্থা যদি আপনি করে নিতে পারেন, তাহলে সমস্যা কোথায়?" অভিনেত্রী পাশাপাশি এও জানান যে, তাঁর ওয়ালেটের নিত্যসঙ্গী নিকের সঙ্গে গোড়ার দিকে তোলা একটি ছবি, পারফিউম, হেয়ার স্প্রে এবং সানগ্লাস। তাছাড়া, ব্যাগে একটি 'টাইড পেন'ও রাখেন তিনি। কোনও অনুষ্ঠানে খাবার খেতে গিয়ে যদি পোশাকে দাগ লাগে, তাহলে এই পেনই তখন প্রিয়াঙ্কার উদ্ধারকর্তা হয়ে ওঠে।

মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া।

আসলে প্রিয়াঙ্কা বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। দিন কয়েক আগেও 'বারাণসি'র শুটের ফাঁকে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সেবা প্রদান করেন। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে আর পাঁচজন আমজনতার মতোই গুরুদ্বারের মেঝেয় বসে বাসন মাজতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এও জানান যে, মেয়ে মালতী মেরি জোনাসকে ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাচ্ছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement