তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত নভেম্বর মাসেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। সন্তানসুখের পর স্বাভাবিকভাবেই তাঁদের জীবনেও পরিবর্তন এসেছে। তবে এই নতুন ইনিংসের স্বাদ যে ভিকি (Vicky Kaushal)-ক্যাটরিনা (Katrina Kaif) চেটেপুটে উপভোগ করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জুহুর বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটে স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে কেমনভাবে 'বেবি কৌশল'কে সামলাচ্ছেন ভিকি কৌশল? নিজেদের 'অন্দর কি বাত' এবার নিজেরাই ফাঁস করলেন সেলেব দম্পতি।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছবি- ইনস্টাগ্রাম
বিহানের বয়স এখন সবে পাঁচ মাস। আর পাঁচজন বাবা-মায়ের মতোই খুদের জন্য বর্তমানে ভিকি-ক্যাটরিনার রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়! কিন্তু তাতে কি? দাম্পত্য চাঙ্গা রাখার স্ট্র্যাটেজি নিজেরাই খুঁজে বের করেছেন। সন্তান সামলাতে গিয়ে বিনিদ্র রজনী কাটালেও খুনসুটির সুযোগ হাতছাড়া করেন না ভিকি-ক্যাটরিনা। কীরকম? নিজেই অনুরাগীদের সঙ্গে সেই মজার মুহূর্তের ঝলক ভাগ করে নিলেন 'সুপারস্টার' মা। বুধবার রাতে ভিকি তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেই দেখা গেল, ঘুমে ঢুলু ঢুলু চোখ অভিনেতার। কিন্তু হাতে ধরা স্ত্রী ক্যাটরিনার প্রসাধনী দ্রব্য। তারপর? আসল মজাটা ফাঁস করলেন ক্যাটরিনা কাইফ।
আসলে তারকাদের হাঁড়ির খবর নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবর। সেলেবপাড়ার অন্দরমহলে কখন, কী হয়? এমনকী তাঁদের শয়নকক্ষের ভিতরের সমীকরণ নিয়েও চর্চা, জল্পনা বিস্তর। এবার লাইমলাইটে ভিকি-ক্যাটরিনার খুনসুটি।
স্বামী ভিকি কৌশলের ভাগ করে নেওয়া ছবি পুনরায় শেয়ার করে ক্যাটরিনার মন্তব্য, 'আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয়, এই প্রোমোশনের জন্য কোনও টাকা পায়নি ভিকি! ঘুমবঞ্চিত বাবাদের জন্য এই প্রোডাক্টটা সেরা।' আসলে ক্যাটরিনার নিজস্ব প্রসাধনী সংস্থা 'কে বিউটি' বর্তমানে বহুল জনপ্রিয়। বলিউডের পর্দা থেকে দূরে থাকলেও এই বিউটি প্রোডাক্টের ব্যবসা থেকেই বর্তমানে কোটি কোটি টাকা আয় করেন সুপারস্টার নায়িকা। আর রাত জেগে স্ত্রী'র প্রসাধনী সংস্থার জন্যেই বিনামূল্যে বিজ্ঞাপন করেছেন ভিকি। যদিও সেটায় আর্থিক লেনেদেনের কোনও বিষয় ছিল না, পুরোটাই বেডরুমের অন্দরে মজাচ্ছলে খুনসুটি করে করা। সেলেব দম্পতির সেই দুষ্টু-মিষ্টি ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই আপাতত মন মজেছে নেটভুবনের। আসলে তারকাদের হাঁড়ির খবর নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবর। সেলেবপাড়ার অন্দরমহলে কখন, কী হয়? এমনকী তাঁদের শয়নকক্ষের ভিতরের সমীকরণ নিয়েও চর্চা, জল্পনা বিস্তর। এবার লাইমলাইটে ভিকি-ক্যাটরিনার খুনসুটি।
