shono
Advertisement

কেরিয়ার বনাম সংসার, কোনদিকে পাল্লা ভারী প্রসেনজিতের?

কী পরামর্শ টলিউডের সফলতম অভিনেতার? The post কেরিয়ার বনাম সংসার, কোনদিকে পাল্লা ভারী প্রসেনজিতের? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Mar 29, 2017Updated: 04:56 PM Dec 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যেমন জনপ্রিয় ততটাই ব্যস্ত। খ্যাতির শীর্ষেই শুধু পৌঁছননি, দীর্ঘদিন ধরে রেখেছেন নিজের অবস্থানও। ফলত কেরিয়ার আর ব্যক্তিগত জীবনের ব্যালেন্স তিনি যেভাবে করতে পারেন, সেভাবে হয়তো আর কেউই পারেন না। এবার এ দু’য়ের ভারসাম্য নিয়েই মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisement

কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের এই মিশেলের কথা বলতে গিয়ে অনেকটাই অতীতচারী প্রসেনজিৎ। লহমায় ফিরে গিয়েছেন তাঁর কেরিয়ারের সেই গোড়ার দিনগুলোর কথায়। যখন নিরলসভাবে একের পর এক শিফটে কাজ করে চলেছেন তিনি।

কখনও ফিরেছেন অনেক রাত করে। আবার পরের দিন সকাল সকাল হাজির হয়েছেন শুটিং ফ্লোরে। আজও ইন্ডাস্ট্রিতে বহু মানুষ তাঁর সেই কঠোর পরিশ্রমের সাক্ষী। তবে কাজকে তিনি কোনওদিনই কাজ মনে করেননি। কেননা কনফুসিয়াসের কথায় তিনি বিশ্বাস করেন। চিনা দার্শনিকের কথায়, কেরিয়ারে এমন কাজই বাছা উচিত, যে কাজকে ভালবাসা যায়। আর তাহলেই কাজকে কাজ বলে মনে হবে না। নিজের কাজকে এভাবেই ভালবাসেন প্রসেনজিৎ। তবে তুমুল ব্যস্ততার মধ্যেই একটি বিষয় তিনি মাথায় রাখতেন, তা হল কাজ আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখা। সে জীবনে যেমন থেকেছেন তাঁর মা-বোন, তেমনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তাঁর স্ত্রী অর্পিতা। আর পরবর্তীকালে ছেলে মিশুক যে সে জীবনকে ভরিয়ে তুলেছে তা কবুল করতে দ্বিধা নেই সুপারস্টারের।

সৌন্দর্য-গ্ল্যামারের রোশনাই ছড়িয়ে ভারত সেরার দৌড়ে এই সুন্দরীরা ]

তবে তাঁর ব্যস্ততার কথা তাঁর পরিবারের সদস্যরাও বুঝতেন।নিজের ব্লগে সে কথাই জানিয়েছেন অভিনেতা। তা স্বীকার করে তাঁর বক্তব্য, এই সমর্থন না পেলে হয়তো কেরিয়ারের এই ব্যস্ততা বজায় রাখা সম্ভব হত না তাঁর। আর তাই তাঁর অভিমত, পরিবারই  প্রত্যেক ব্যক্তির মেরুদণ্ড। তাই কেরিয়ারের খাতিরে কখনও সেখানে যেন কোনও খামতি যেন না হয়। কেরিয়ার উজ্জ্বল হোক, তবে তাঁর বক্তব্য, সেইসঙ্গে যেন সমান গুরুত্ব দেওয়া হয় ব্যক্তিগত জীবনকে। কেননা কেরিয়ার জীবনের একটি অংশ মাত্র। সে কারণে জীবনের অন্যান্য ক্ষেত্র যেন অবহেলিত না হয়, এমনটাই পরামর্শ টলিউডের সফলতম অভিনেতার।

[ এই কারণেই ‘বেগম জান’ বিদ্যাকে বয়কট করছে পাকিস্তান!  ]

The post কেরিয়ার বনাম সংসার, কোনদিকে পাল্লা ভারী প্রসেনজিতের? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার