shono
Advertisement
Prosenjit-Subhasree-JIsshu

EXCLUSIVE: যিশু প্রযোজিত ছবিতে ইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠপুত্র'! থাকছেন শুভশ্রীও?

ইতিমধ্যে প্রসেনজিৎ ও শুভশ্রীর কাছে ছবির প্রস্তাব গিয়েছে। শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্ত নিজেও থাকতে পারেন এই ছবিতে।
Published By: Arani BhattacharyaPosted: 11:49 AM Feb 08, 2026Updated: 12:43 PM Feb 08, 2026

অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকায় বহুদিন আগেই অবতীর্ণ হয়েছেন যিশু সেনগুপ্ত। গত পয়লা বৈশাখেই জানা গিয়েছিল যিশু সেনগুপ্ত নিজস্ব প্রযোজনা সংস্থা আনতে চলেছেন। অভিনেতা সৌরভ দাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেই যিশুর নতুন প্রযোজনা সংস্থার জার্নি শুরু। শোনা যাচ্ছে, এবার তাঁদের এই প্রযোজনা সংস্থার হাত ধরেই নতুন ছবিতে ধরা দিতে চলেছেন ইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠপুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে থাকতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।  

Advertisement

যিশু এবং অভিনেতা সৌরভ দাস মিলিত ভাবে ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা লঞ্চ করেন। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে এই গুঞ্জনই জোরাল হচ্ছে। উল্লেখ্য, ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা বিগত বছরে কিছু কাজ তাঁরা করেছেন, তবে বড় ফিচার নয়। এখন খবরটা বেশ গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ইতিমধ্যে প্রসেনজিৎ ও শুভশ্রীর কাছে ছবির প্রস্তাব গিয়েছে। এখানেই শেষ নয়, যিশু সেনগুপ্ত নিজেও এই ছবিতে থাকতে পারেন বলে খবর। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছবি: সোশাল মিডিয়া।

টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বিবেচনা করছেন এই ফিল্মের প্রস্তাব নিয়ে। যদি সবকিছু ঠিকঠাক চলে প্রথমবার তিনজনকে একসঙ্গে পাওয়া যাবে। কিছুদিন আগেই ‘পদ্মশ্রী’ সম্মান অর্জন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর তিনি, যিশু এবং শুভশ্রী যদি একত্রে আসেন তা যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় খবর হতে চলেছে এমনটা বলাই বাহুল্য। 

সৌরভ দাস ও ইন্দ্রদীপ দাশগুপ্ত, ছবি: সোশাল মিডিয়া।

এখন প্রশ্ন ছবির পরিচালক কে? যিনি এই ত্রয়ীকে একত্রিত করতে চলেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবির পরিচালকের আসনে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। যাঁর পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রীর অভিনয় গত বছর দর্শক-সমালোচকের দারুণ প্রশংসা পেয়েছে।

কিছুদিন আগেই ‘পদ্মশ্রী’ সম্মান অর্জন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর তিনি, যিশু এবং শুভশ্রী যদি একত্রে আসেন বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় খবর হতে চলেছে।

যদিও এই প্রসঙ্গে নির্মাতাদের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। সবকিছু পরিকল্পনা মাফিক চললে এই বছর ইন্দ্রদীপ ছবিতে হাত দিতে পারেন। গত বছর জুন মাসে শুভশ্রীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি উৎসবে গিয়েও তাঁর সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছিল। কিন্তু তখনও আন্দাজ করা যায়নি এমনক কিছু ঘটতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement