Advertisement
ভোররাতে জেগে গেলে কিছুতেই আর ঘুম আসে না? হাতের মুঠোয় সহজ সমাধান
চিকিৎসকদের কথায়, রাতে ২ টো থেকে ৪ টের মধ্যে শরীর কার্টিসল হরমোন রিলিজ করে। এর মাধ্যমে পরেরদিন সকালের জন্য তৈরি হয় প্রত্যেকের শরীর।
ভোররাতে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা সকলেরই রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, তারপর আর কিছুতেই চোখের পাতা এক করতে পারেন না অনেকেই। কেউ উঠে হাঁটাহাঁটি করেন। কেউ জল খান। কিন্তু ঘুম আর আসে না। দিনের পর দিন এভাবে কাটে অনেকের।
চিকিৎসকদের কথায়, রাতে ২ টো থেকে ৪ টের মধ্যে শরীর কার্টিসল হরমোন রিলিজ করে। এর মাধ্যমে পরেরদিন সকালের জন্য তৈরি হয় প্রত্যেকের শরীর। ধীরে ধীরে সিস্টেমগুলি আবার চালু হতে শুরু করে।
কিছু লোকের ক্ষেত্রে এটি ধীরে ধীরে ঘটে, তারা মাঝরাতে ঘুম থেকে ওঠে না। কিছু মানুষের ক্ষেত্রে, মূলত যারা মানসিক চাপে থাকেন, কার্টিসল একটা ফোর্সের মাধ্যমে রিলিজ হয়। ফলে মুহূর্তে জেগে যান তাঁরা।
হেলথ লাইনের মতে, মানসিক চাপ স্নায়ুতন্ত্রকে ট্রিগার করে, যার ফলে আপনি হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠে পড়েন। চলুন জেনে নেওয়া যাক এভাবে ঘুম ভেঙে গেলে কী করবেন।
ভোররাতে বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেকেই ফোন স্ক্রল করেন। ভুলেও একাজ করবেন না। তাহলে কখন যে রাত শেষে সূর্য উঠে যাবে, তা টের পাবেন না। তাই ভুল করেই ওই সময় ফোনের ধারেকাছেও যাবেন না।
ঘর অন্ধকার করে রাখুন। চোখে আলো পড়লে ঘুম আসতে সমস্যা হয়। ফলে ঘরে সামান্য আলো জ্বললেও সারারাত জেগেই কাটাতে হতে পারে আপনাকে।
চিকিৎসকদের পরামর্শ, চারবার ধীরে ধীরে শ্বাস নিন। তারপর ছ'বার শ্বাস ছাড়ুন। এটি আপনার মনকে শান্ত করবে। এতে সহজে আপনার ঘুম আসবে।
আরামদায়ক, স্লো গান মনকে শান্ত করতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গিয়েছে, প্রিয় গান এক অন্যরকম আরাম দেয়। যা পুনরায় ঘুম আসতে সাহায্য।
বলিউডি তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহেনশা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, বিধু বিনোদ চোপড়া, শঙ্কর মহাদেবন, আমির খান, ফারহান আখতার, আরতি সিংহ, আশুতোষ গোয়াড়িকর-সহ বহু পরিচিত মুখ। উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।
স্ত্রী-কন্যাকে নিয়ে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। অর্জুনের বিবাহ অনুষ্ঠান সাবেকি রীতি মেনে সম্পন্ন হয়। বিয়ের থিম থেকে নবদম্পতির পোশাক, সব কিছুতেই ছিল লাল রঙের আভিজাত্য। এর আগে জামনগরে মুকেশ আম্বানি, নীতা আম্বানিদের 'আইবুড়োভাত’ হয়েছে অর্জুনের। সেখানে ছিলেন ছিলেন শ্লোকা মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট-সহ দুই পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ভগবান শ্রীগণেশের আশীর্বাদ নিতে দেখা যায় শচীনপুত্র অর্জুন এবং তাঁর হবু স্ত্রী সানিয়া।
Published By: Tiyasha SarkarPosted: 04:46 PM Mar 05, 2026Updated: 11:38 PM Mar 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
