shono
Advertisement
Ranbir Kapoor-Alia Bhatt

বিশ্বের 'টাইমস' প্রভাবশালীদের তালিকায় রণবীর, গর্বিত আলিয়া কি বায়না ধরলেন স্বামীর কাছে?

বিশ্বজুড়ে টাইমস-এর একশো প্রভাবশালীর তালিকায় ঠাঁই পেয়েছেন রণবীর কাপুর। স্বামীর 'চিয়ারলিডার' হয়ে কী বললেন আলিয়া ভাট?
Published By: Sandipta BhanjaPosted: 01:58 PM Apr 16, 2026Updated: 02:46 PM Apr 16, 2026

'রামায়ণ'-এর ঝলক মুক্তির পর থেকেই চর্চায় রণবীর কাপুর। নীতেশ তিওয়ারির মেগাবাজেট সিনেমার ভিএফএক্স, ট্রিটমেন্ট নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে অভিনেতার 'রাম' অবতার। আগামী অক্টোবরে রিলিজ। তার সাত মাস আগে থেকেই 'রামায়ণ'-এর প্রচারের ব্যাটন ধরেছেন রণবীর (Ranbir Kapoor)। এমন আবহেই কাপুরনন্দনের অনুরাগীমহলের জন্য সুখবর। বিশ্বজুড়ে টাইমস-এর একশো প্রভাবশালীর তালিকায় ঠাঁই পেয়েছেন রণবীর। আর সেই প্রেক্ষিতেই স্বামীকে নিয়ে গর্বিত আলিয়া ভাট (Alia Bhatt)।

Advertisement

ছাব্বিশ সালের প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জ্বলজ্বল করছে রণবীর কাপুরের নাম। স্ত্রী আলিয়ার মুকুটে অবশ্য বছর দুয়েক আগেই এহেন স্বীকৃতির পালক জুড়েছিল। চব্বিশ সালের টাইমস-এর প্রভাবশালীদের তালিকায় নাম তুলেছিলেন অভিনেত্রী। এবার বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের মাঝে সংশ্লিষ্ট তালিকায় জায়গা করে নিলেন রণবীর কাপুর।

ছাব্বিশ সালের প্রভাবশালীদের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জ্বলজ্বল করছে রণবীর কাপুরের নাম। স্ত্রী আলিয়ার মুকুটে অবশ্য বছর দুয়েক আগেই এহেন স্বীকৃতির পালক জুড়েছিল। চব্বিশ সালের টাইমস-এর প্রভাবশালীদের তালিকায় নাম তুলেছিলেন অভিনেত্রী। এবার বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের মাঝে সংশ্লিষ্ট তালিকায় জায়গা করে নিলেন রণবীর কাপুর। যেখানে গুগল-এর সিইও সুন্দর পিচাই এবং খ্যাতনামা সেলিব্রিটি শেফ বিকাশ খান্নার মতো বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বদের নামও রয়েছে। বুধবার সেখবর ভাগ করে নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন আলিয়া ভাট। স্বামীর সাফল্যে গর্বিত অভিনেত্রী সোশাল মিডিয়ায় রণবীর কাপুরের ছবি দিয়ে 'বেবি' সম্বোধন করে লিখেছেন, 'কী সুন্দর লাগছে তোমাকে'। তবে অর্ধাঙ্গিনী হিসেবে এহেন সাফল্যের দিনে স্বামীর কাছে বায়না ধরার সুযোগও হাতছাড়া করেননি আলিয়া।

রণবীর-আলিয়া। ছবি- সংগৃহীত

রণবীর টাইমস ম্যাগাজিনের একশো প্রভাবশালীদের তালিকায় ঠাঁই পেতেই কী বায়না করলেন আলিয়া ভাট? কৌতূহল অস্বাভাবিক নয়। কারণ সেলেবদের হাঁড়ির খবর জানতে বরাবরই মুখিয়ে থাকেন ভক্তরা। পোস্টেই সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। যেখানে স্বামীকে জানানো শুভেচ্ছাবার্তার পাশে জুড়ে দিয়েছেন 'আইসক্রিম' ইমোজি। কাপুরবধূ যে আইসক্রিম প্রেমী সেকথা ঘনিষ্ঠবৃত্তের অনেকেরই জানা। সেই ভালোবাসার টানেই এক খ্যাতনামা আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী মুখও হয়েছিলেন তিনি। এবার স্বামীর কাছে আইসক্রিম খাওয়ানোর বায়নাই জুড়লেন রাহার সুপারস্টার মা!

আলিয়া ভাটের পোস্ট। ছবি- ইনস্টাগ্রাম

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement