shono
Advertisement

Breaking News

Ranveer Singh

‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়! ফেডারেশনের বিরুদ্ধে আদালতে ‘নিষিদ্ধ’ রণবীর

রণবীরের বিরুদ্ধে অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ থেকে বিমুখ তিনি। এর ফলে প্রযোজনা সংস্থাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 09:52 AM Jun 03, 2026Updated: 12:28 PM Jun 03, 2026

ফারহান আখতার ও রণবীর সিংয়ের (Ranveer Singh) ‘ডন ৩’ (Don 3)বিতর্কে এবার নয়া মোড়। তাঁর উপর ‘নিষেধাজ্ঞা’ আরোপ করা ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর বিরুদ্ধে আদালতে গেলেন 'ধুরন্ধর' অভিনেতা। বেশ কিছুদিন ধরে চলতে থাকা সংঘাতে এর ফলে নতুন মোড় নিল। গত সপ্তাহেই ফেডারেশনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে জারি করা হয় নিষেধাজ্ঞা। এবার পালটা দিলেন অভিনেতা।

Advertisement

প্রযোজক ফারহান আখতারের অভিযোগ, অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ থেকে বিমুখ রণবীর। এর ফলে প্রযোজনা সংস্থা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই বিতর্কে সম্প্রতি ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ বলিউডে রণবীরকে ‘ব্যান’ ঘোষণা করেছে। যদিও পরে সংশ্লিষ্ট সংস্থার তরফে দাবি করা হয়েছে, রণবীরকে নিষিদ্ধ করা হয়নি, ‘নন-কোঅপারেশন’-এর কথা বলা হয়েছে। আগেই এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যান স্বনামধন্য প্রবীণ প্রযোজক টিপি আগরওয়াল। বম্বে সিভিল কোর্টে একটি আবেদন দায়ের করেছেন। যেখানে ফিল্ম বডি ও ইম্পা দুজনের উদ্দেশে সাফ বক্তব্য, কোনও ব্যক্তি বা সংস্থা কিংবা কোনও বাণিজ্যিক সংগঠনের আইনগত অধিকার নেই কোনও সেলিব্রিটিকে আচমকা ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা। অন্যরা যাতে তাঁর সঙ্গে কাজ না করে এমন নির্দেশ জারি করাও বেআইনি বলে দাবি করেন টিপি আগরওয়াল। এবার আদালতে গেলেন খোদ রণবীর।

প্রসঙ্গত, মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছিলেন রণবীর। পরে রণবীরের টিম ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-কে অগ্রিম হিসেবে ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি, ‘Don 3’-এর বাইরে এক্সেল যদি রণবীরের সঙ্গে অন্য কোনও সিনেমা তৈরি করতে চায়, তবে সেক্ষেত্রে ২৫ কোটি টাকার ছাড় দেওয়ার প্রস্তাবও তারা রেখেছিল। কিন্তু ফারহান ও রীতেশ সিধওয়ানিরা এই প্রস্তাবে রাজি হননি। তাঁরা পরিষ্কার জানিয়ে দেন, ভবিষ্যতে আর রণবীরের সঙ্গে কাজই করবেন না। তাঁদের দাবি, রণবীরের কারণে সংস্থার গুরুতর আর্থিক ও পেশাগত ক্ষতি। সুতরাং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement