shono
Advertisement
Rapper Badshah

'তোর কপালে গুলি করব', এবার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় বাদশা

'টাটিরি' ঘিরে আরও সংকটে বাদশা, বিষ্ণোই গ্যাংয়ের থেকে প্রাণনাশের হুমকি পেলেন গায়ক।
Published By: Arani BhattacharyaPosted: 09:18 AM Mar 15, 2026Updated: 09:19 AM Mar 15, 2026

'টাটিরি' গান নিয়ে বিতর্কে জর্জরিত র‍্যপার বাদশা। এর মাঝেই এবার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় বাদশা। এযাবৎকাল বলিউডের বহু তারকাকে হুঁশিয়ারি দিয়েছে বিষ্ণোই গ্যাং। এবার সেই তালিকায় নাম জুড়ল বাদশারও।

Advertisement

বিষ্ণোই গ্যাং সরাসরি বাদশাকে এই হুমকি দিয়েছে। বাদশার 'টাটিরি' গান ঘিরেই এই ঘটনা। হরিয়ানার সংস্কৃতিকে অসম্মান করার অভিযোগেই বাদশাকে সরাসরি হুমকি দিয়েছে এই দল। সোশাল মিডিয়া মারফত এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাদশাকে। যেখানে লেখা হয়েছে, 'র‍্যাপার বাদশা, হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। আর সেটা করেছিস তুই। ২০২৪ সালে একটা ট্রেলার দেখিয়েছিলেম। এবার আর তা হবে না সরাসরি তোর কপালে গুলি চালাব।' উল্লেখ্য, ‘টাটিরি’ নিয়ে বিতর্কে জর্জরিত খ্যাতনামা র‍্যাপার বাদশা। নারীর সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে এই মুহূর্তে জর্জরিত তিনি। তবে এই প্রথম নয় অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার ভূমিপুত্র। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাদশাকে। শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন।

বাদশাকে তলব মহিলা কমিশনের। ছবি- সংগৃহীত

এই প্রথম নয় অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার ভূমিপুত্র। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাদশাকে।

অন্যদিকে সাম্প্রতিক অতীতে সেলেবপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। সলমন খান, কপিল শর্মা রোহিত শেট্টি, রণবীর সিংয়ের পর পর এবার বিষ্ণোইদের টার্গেটে র‍্যাপার বাদশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement