সদ্য মুক্তিপ্রাপ্ত 'টাটিরি' গানের দৃশ্যায়ণে আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে নারীদের। এই নিয়ে বিতর্কে জড়িয়েছেন খ্যাতনামা র্যাপার বাদশা। এর জেরে বাদশাকে তলব করে হরিয়ানা মহিলা কমিশনও। দায়ের হয় বাদশার বিরুদ্ধে অভিযোগ। এবার এই ঘটনায় মুখ খুললেন বাদশা।
নীরবতা ভেঙে সোশাল মিডিয়ায় বাদশা বললেন, "আমার গান টাটিরি মুক্তি পেয়েছে। মুক্তির পরেই আমি লক্ষ্য করি, আমার এই গানের কথা ও দৃশ্যায়ণ বহু মানুষের ভাবধারায় আঘাত করেছে। বিশেষত আমার নিজের জায়গা হরিয়ানা, সেখানকার মানুষদের মনে সবথেকে বেশি আঘাত দিয়েছে আমার নতুন এই গান।" নিজের শিকড়ের কথা মনে করিয়ে দিয়ে বাদশা আরও বলেন, "আমি নিজে হরিয়ানার ছেলে। যারা আমাকে চেনেন তাঁরা জানেন আমার সবটাই হরিয়ানাকে জুড়ে। আমি হরিয়ানার মানুষ হয়ে অত্যন্ত গর্বিত। একজন নারীর বিষয়ে কুরুচিকর কিছু বলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার এমন কিছু বলার অভিপ্রায় ছিলও না। হরিয়ানার ভূমিপুত্র হিসেবে আমাকে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।" তবে এই প্রথম নয়, এর আগে রতন কাহারের 'বড় লোকের বিটি লো' গানের র্যাপ ভার্সন বানিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন বাদশা। এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি।
নীরবতা ভেঙে সোশাল মিডিয়ায় বাদশা বললেন, "আমার গান টাটিরি মুক্তি পেয়েছে। মুক্তির পরেই আমি লক্ষ্য করি, আমার এই গানের কথা ও দৃশ্যায়ণ বহু মানুষের ভাবধারায় আঘাত করেছে। বিশেষত আমার নিজের জায়গা হরিয়ানা, সেখানর মানুষদের মনে সবথেকে বেশি আঘাত দিয়েছে আমার নতুন এই গান।"
র্যাপার বাদশা, ছবি: সোশাল মিডিয়া।
বলে রাখা ভালো, পয়লা মার্চ ‘টাটিরি’ গানটি নিজের সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশা। যদিও প্রথমটায় এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন দুয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় নেটভুবনে। কেন? কারণ গানের কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরার অভিযোগ তুলে রে-রে করে উঠেছে শ্রোতামহল। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে হরিয়ানা মহিলা কমিশন বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়। গায়কের বিরুদ্ধে দায়ের হয় লিখিত অভিযোগও। এছাড়াও হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০’র সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভয় চৌধুরী নামে জনৈক ব্যক্তি। তাঁর দাবি, এই গানটিতে নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে। স্কুলের পোশাকে পড়ুয়াদের এমন নাচ, অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। আর সেই প্রেক্ষিতেই ব়্যাপার বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয় হরিয়ানায়। যার শুনানি আগামী ১৬ মার্চ।
