shono
Advertisement
Kiara Advani

মীনা কুমারীর পর এবার মধুবালার চরিত্রে কিয়ারা! জোর চর্চার মাঝে ফাঁস কোন সত্যি?

গুঞ্জন, পর্দায় নাকি মধুবালার চরিত্রে এবার দেখা যাবে বলিউডের এই প্রজন্মের অভিনেত্রী কিয়ারা আডবানিকে। এমনকী এও শোনা গিয়েছিল যে, এই ছবির পরিচালনা ও প্রযোজনা করবেন সঞ্জয় লীলা বানশালি।
Published By: Arani BhattacharyaPosted: 08:14 PM Mar 07, 2026Updated: 09:20 PM Mar 07, 2026

ভারতীয় বিনোদুনিয়ায়র তিনি এক উজ্জ্বল তারকা। তিনি আর কেউ নন কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। যাঁর গোটা অভিনয় জীবনে রয়েছে 'মহল', 'মুঘলে আজম', 'গেটওয়ে অফ ইন্ডিয়া'র মতো ছবি। পর্দায় তাঁর উপস্থিতি, তাঁর অভিনয় সবকিছুই আজও মন্ত্রমুগ্ধ করে সকলকে। তাই ভারতীয় চলচ্চিত্র জগতের এহেন এক ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক নির্মাণের ভাবনাচিন্তা চলছে অনেকদিন ধরেই। এবার সেই নিয়েই জোরাল হচ্ছে আলোচনা। গুঞ্জন, পর্দায় নাকি মধুবালার চরিত্রে এবার দেখা যাবে বলিউডের এই প্রজন্মের অভিনেত্রী কিয়ারা আডবানিকে। এমনকী এও শোনা গিয়েছিল যে, এই ছবির পরিচালনা ও প্রযোজনা করবেন সঞ্জয় লীলা বানশালি। এবার সামনে এল নয়া তথ্য।

Advertisement

বলিউডের ঘনিষ্ঠমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, মধুবালার চরিত্রে কিয়ারার অভিনয়ের খবরটি একেবারেই ভুয়ো। এই ছবির সঙ্গে কিয়ারা কোনওভাবেই যুক্ত নন। এমনকী সঞ্জয় লীলা বানশালির এই ছবি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে থাকার খবরও সত্য নয় বলেই জানা যাচ্ছে বলিউড সূত্রে। আরও জানা গিয়েছে যে, এই ছবি নিয়ে আলোচনা চললেও তার কাস্টিং ও প্রযোজনা সংস্থা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দীর্ঘদিন ধরে এই ছবি নিয়ে নানা আলোচনা চললেও তার কাজ এগোয়নি। বিভিন্ন কারণে তা আটকে রয়েছে। এই বায়োপিকের অপেক্ষায় রয়েছেন আপামর সিনেপ্রেমীরাও।

বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি, ছবি: সোশাল মিডিয়া।

তবে শুধুমাত্র মধুবালার চরিত্রেই নয় এর আগে শোনা গিয়েছিল বলিউডের ‘ট্র্যাজেডি ক্যুইন’ মীনা কুমারীর বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। জুলাই নাগাদ শোনা গিয়েছিল এই ছবির জন্য সইসাবুদও সেরে ফেলেছেন অভিনেত্রী। যদিও গত জুলাইয়ে মা হওয়ার পর কাজ থেকে বিরতি নিয়েছেন কিয়ারা। এই মুহূর্তে মাতৃত্বের জার্নি উপভোগ করছেন তিনি। আর তার মাঝেই উঠে এল মধুবালার বায়োপিকে কিয়ারাকে নিয়ে নতুন গুঞ্জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement