shono
Advertisement
Rhea Chakraborty

সুশান্তের মৃত্যুতে পালটেছিল জীবন, হয়েছে হাজতবাসও! ৭ বছর পর বিরাট সিদ্ধান্ত নিলেন রিয়া

চলতি সপ্তাহে মঙ্গলবার মুম্বইয়ে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিয়া। সেই অনুষ্ঠানেই রিয়ার আগামী সিরিজ 'ফ্যামিলি বিজনেস'-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়।
Published By: Arani BhattacharyaPosted: 01:54 PM Feb 04, 2026Updated: 02:23 PM Feb 04, 2026

সালটা ২০২০, ১৪ জুন, বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারিয়েছিল দেশের সিনে অনুরাগীরা। যে শোক এখনও বোধহয় কাটিয়ে উঠতে পারেননি কেউই। আর এই ঘটনার সঙ্গে সঙ্গেই আমূল পালটে গিয়েছিল অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনও। সুশান্তের মৃত্যুকাণ্ডে অভিযোগের আঙুল ছিল রিয়ার দিকেই। দীর্ঘ সময় ধরে নানা বিতর্ক আষ্টেপৃষ্ঠে ধরেছে তাকে। হয়েছে হাজতবাস পর্যন্ত। এবার সেসব অতীত ঘটনাকে পিছনে ফেলে রেখে অভিনয় জীবনে প্রত্যাবর্তন ঘটছে তাঁর।

Advertisement

রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুত। ছবি: সোশাল মিডিয়া

চলতি সপ্তাহে মঙ্গলবার মুম্বইয়ে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিয়া। সেই অনুষ্ঠানেই রিয়ার আগামী সিরিজ 'ফ্যামিলি বিজনেস'-এর আনুষ্ঠানিক ঘোষণা হয়। একইসঙ্গে সেখানেই জানা যায় দীর্ঘ সাত বছর পর পর্দায় রিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে। এমনকী অভিনেত্রী নিজেও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর ভাগ করে নিয়েছেন রিয়া নিজেই। দর্শককে জানিয়েছেন তাঁর 'কাম ব্যাক প্রোজেক্ট' সম্পর্কেও। এই সিরিজে অনিল কাপুরের সঙ্গে পর্দা ভাগ করবেন রিয়া। রিয়ার পোস্টে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছে দর্শককুল। কেউ লিখেছে, 'পর্দায় তোমাকে ফের দেখতে পাব এর থেকে আনন্দের আর কী বা হতে পারে?' , কেউ আবার লিখেছেন, 'তোমাকে ফের পর্দায় দেখতে পাওয়ার জন্য আমাদের তর সইছে না।',

ছবি: রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রাম থেকে

২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর রিয়ার জীবন যেরকম মোড় নেয় তা সকলেরই জানা। তাঁদের সম্পর্ক নিয়ে নানা চর্চা আমূল বদলে দিয়েছিল রিয়ার জীবন। ওই বছরেই তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক সম্পর্কিত নানা চ্যাট উদ্ধার হওয়ার পর গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী। সেসব অতীতের ছায়াকে দূরে সরিয়ে রেখে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী>

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement