shono
Advertisement
sonam kapoor

জন্মের দু'দিন পরই প্রকাশ্যে নবজাতকের ছবি, কেমন দেখতে হল সোনম পুত্র?

সকলের সঙ্গে আলাপচারিতা সেরে ফেলল সোনম-আনন্দের সদ্যোজাত। ভালবাসায় ভরিয়ে দিলেন প্রিয়জনেরা।
Published By: Kasturi KunduPosted: 09:45 PM Mar 31, 2026Updated: 09:45 PM Mar 31, 2026

ছোট্ট সোনার আগমেন বদলে যায় যে কোনও বাড়ির পরিবেশ। তা সে কোনও সাধারণ পরিবারের সদস্য হোক বা কোনও সেলিব্রিটি মায়ের কোল আলো করে আসা সদ্যোজাত। ২৯ মার্চ দ্বিতীয়বার সন্তানসুখ পেয়েছেন কাপুর তনয়া সোনম কাপুর ও আনন্দ আহুজা। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন সোনম-আনন্দ। সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করতেই কমেন্ট বক্সজুড়ে শুভেচ্ছার বন্যা। কেমন দেখতে হল আহুজা পরিবারের নতুন এই খুদে? খুব স্বাভাবিকভাবেই আমজনতার মনে নাড়া দিয়েছে এই প্রশ্ন। তার মাঝেই মাসির কোলে শুয়েই সকলের সঙ্গে আলাপচারিতা সেরে ফেলল সোনম-আনন্দের নবজাতক।

Advertisement

সোনমের বোন রেহা কাপুর বোনপোর সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। তোয়ালে মোড়ানো সোনম পুত্র। সদ্যোজাতর মুখ আড়ালে থাকলেও মাথা ভর্তি চুল কিন্তু একেবারে স্পষ্ট। ছোট্ট সোনার মায়াভরা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রেহা লিখেছেন, 'তুমিই তো তোমার মা সোনমের মতো একজন ভালো মনের মানুষের চালিকাশক্তি।'

তারকা সন্তানের জন্মের পরই প্রকাশ্যে ছবি এ কিন্তু, সত্যিই বিরল ঘটনা। অনুষ্কা থেকে আলিয়া, করিনা সহ অনেকেই জন্মের পর বেশ কিছুদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছেন।

সোনম-আনন্দের দ্বিতীয় সন্তানকে ভালবাসায় মড়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে ভক্তরা। উল্লেখ্য, তারকা সন্তানের জন্মের পরই প্রকাশ্যে ছবি এ কিন্তু, সত্যিই বিরল ঘটনা। অনুষ্কা থেকে আলিয়া, করিনা সহ অনেকেই জন্মের পর বেশ কিছুদিন সন্তানের মুখ আড়ালেই রেখেছেন। সোনম যে স্রোতের বিপরীতে হাঁটলেন তা তো ছবিতেই স্পষ্ট।

দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে সোনম লিখেছেন, 'আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম।' আরও যোগ করেন, ‘আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। ছোট্ট সোনার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement