shono
Advertisement
Riteish Genelia

সিনেমায় হাতেখড়ি ১০ বছরের সন্তানের, আনন্দের মাঝেও কেন কেঁদে ভাসালেন রীতেশ-জেনেলিয়া?

দশ বছরের ছেলের অভিনয়ে হাতেখড়ি। তবুও‘রাজা শিবাজি’র ট্রেলার লঞ্চে কেন অঝোরে কেঁদেছেন রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসৌজা?
Published By: Kasturi KunduPosted: 03:32 PM Apr 21, 2026Updated: 04:00 PM Apr 21, 2026

আগামী ১ মে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রীতেশ দেশমুখ পরিচালিত ও অভিনীত ছবি ‘রাজা শিবাজি’। ২০ এপ্রিল সিনেমার কলাকুশলীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল ট্রেলার লঞ্চ। যেখানে প্রকাশ্যেই অঝোরে কেঁদেছেন রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসৌজা। নিজের পরিচালিত ও অভিনীত ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তো উৎফুল্ল থাকার কথা। কিন্তু, কী এমন ঘটল যে আনন্দের মুহূর্তেও বিরহ গ্রাস করেছিল সেলেব দম্পতিকে? রীতেশ (Riteish Deshmukh)-জেনেলিয়ার (Genelia) সেই আবেগপ্রবণ মুহূর্ত সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হতেই ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisement

‘রাজা শিবাজি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণা করতে গিয়েই চোখে জল রীতেশের। প্রয়াত শ্বশুরের কথা শুনে নিজেকেও আর সামলাতে পারেননি মিসেস দেশমুখ। তারকা দম্পতির এই পরিস্থিতিতে দূর থেকেই ভালোবাসায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি সান্ত্বনা দিয়েছেন নেটাগরিকরা। একজন নেটিজেন লিখেছেন, 'মিস ইউ সাহেব।' অপর এক সোশাল মিডিয়া ব্যবহারকারী বলেছেন, 'আবেগের যন্ত্রণা।'  রীতেশ-জেনেলিয়ার ভিডিও দেখে এক নেটাগরিকের উপলব্ধি, 'আপনি যতই বড় হন না কেন, বাবার প্রয়োজন সবসময় থাকে।'

রীতেশ দৃঢ় কণ্ঠে বলেন, "শারীরিকভাবে উপস্থিত না থাকলেও প্রতিনিয়ত আমাদের সঙ্গেই থাকেন। আজ এই মঞ্চেই বাবার উজ্জ্বল উপস্থিতি আমি অনুভব করছি।"

রীতেশের প্রয়াত বাবার স্মৃতিতে এক ব্যক্তি লেখেন, 'ভারতীয় রাজনীতির অন্যতম সেরা ও সুদর্শন ব্যক্তিত্ব। ওঁর আমলের অনেক স্মৃতি আজও মনের ভীষণ কাছের।' ভাইরাল হওয়া ভিডিওতে এক নেটিজেন অভিনেতাকে সান্ত্বনা দিয়ে লিখেছেন, 'রীতেশ সাহেব।' বাবাকে ছাড়া জীবনের বারোটা বছর কাটিয়ে ফেলেছেন রীতেশ। তবুও প্রতি মুহূর্তে পিতৃহীন জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি হন।

‘রাজা শিবাজি’র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ রীতেশ-জেনেলিয়ার দশ বছরের খুদের। বাবার পরিচালনায় শিশুশিল্পী হিসেবে ছত্রপতি শিবাজি মহারাজের ছেলেবেলার চরিত্রে অভিনয় করবে।

আবেগমিশ্রিত কণ্ঠে রীতেশ বলেন, "আমার বাবা চলে যাওয়ার পর ১২ বছর কেটে গিয়েছে। মাঝে মাঝে সেই কষ্টটা বড্ড প্রকট হয়ে যায়। সবসময় হাসিখুশি থাকতেন, মনের জোর ছিল মারাত্মক। সন্তানরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেটাই ছিল বাবার জীবনের মূল লক্ষ্য। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও প্রতিনিয়ত আমাদের সঙ্গেই থাকেন। আজ এই মঞ্চেই বাবার উজ্জ্বল উপস্থিতি আমি অনুভব করছি।"

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন রীতেশ-জেনেলিয়া

বাবার স্মৃতিতে যখন মন কাঁদছে তখন ছেলের জন্য খুব খুশি রীতেশ-জেনেলিয়া। এই ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ দশ বছরের খুদের। বাবার পরিচালনায় শিশুশিল্পী হিসেবে ছত্রপতি শিবাজি মহারাজের ছেলেবেলার চরিত্রে অভিনয় করবে। ২০১৬তে রীতেশ-জেনেলিয়ার জীবনে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান রাহিল। সমাজমাধ্যমে মা-বাবার সঙ্গে প্রায়ই দেখা যায়, এবার রূপোলি পর্দায় নয়া অবতারে ধরা দিতে আসছে খুদে দেশমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement