সেলেবপাড়ায় সুখবর। দিন দুয়েক আগেই খুদে দুয়ার হাতে 'প্রেগন্যান্সি কিট' ধরিয়ে দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার বলিউড 'মস্তানি'র অনুকরণেই মা হওয়ার ঘোষণা করলেন দেবের 'চ্যালেঞ্জ' নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার অভিনব কায়দায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নেন অভিনেত্রী। ইউটিউব চ্যানেলে পূজা (Puja Banerjee) যে ভিডিও শেয়ার করেছেন, সেখানেই দেখা গেল অভিনেত্রীর হাতে ধরা প্রেগন্যান্সি কিট। আর মুখে অনাবিল হাসি। অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে পরিপূর্ণ হবু মায়ের চেহারা। সেই ভ্লগেই পূজা এবং তাঁর অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানান, মা-বাবা হিসেবে আরেকবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তাঁরা। উল্লেখ্য, ২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়। এবার দ্বিতীয় সন্তান আসার ঘোষণা করলেন হিন্দি টেলিদুনিয়ার তারকাদম্পতি। অতঃপর দাদা হিসেবে কৃষিভেরও যে প্রোমোশন হচ্ছে, তা বলাই বাহুল্য।
পূজা বন্দ্যোপাধ্যায়, কুণাল ভার্মা। ছবি- ইনস্টাগ্রাম
কলকাতার ভূমিকন্যা পূজা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি থেকেই বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন উড়ান। টলিউডের পাশাপাশি মায়ানগরীতেও এখন চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বাংলা-বলিউডের গণ্ডি পেরিয়ে পূজা বন্দ্যোপাধ্যায় তেলুগু ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় মুখ।
দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন পূজা-কুণাল? উভয়ের পরিবারই বা এসময়ে কীভাবে সর্বক্ষণ আগলে রাখছেন তাঁদের? সেই ঝলকই ইউটিউব চ্যানেলের ভ্লগে তুলে ধরেছেন তারকাদম্পতি। পাশাপাশি নিজেদের মুম্বইয়ের আস্তানাও ঘুরিয়ে দেখান তাঁরা। পূজার মা হওয়ার খবরে শুভেচ্ছায় ভরিয়েছেন সেলেব বন্ধুরা। অনুরাগীমহলেও উচ্ছ্বাস।
কলকাতার ভূমিকন্যা পূজা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি থেকেই বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন উড়ান। টলিউডের পাশাপাশি মায়ানগরীতেও এখন চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বাংলা-বলিউডের গণ্ডি পেরিয়ে পূজা বন্দ্যোপাধ্যায় তেলুগু ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় মুখ। পঁচিশ সালেই প্রযোজক শ্যামসুন্দর দে'র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন পূজা। যে বিতর্ক নিয়ে সিনেইন্ডাস্ট্রির অন্দরে কম জলঘোলা হয়নি। এমনকী পূজা এও জানিয়েছিলেন যে, প্রতারিত হওয়ায় তিনি ওবং কুণাল নিঃস্ব হয়ে গিয়েছেন। কিন্তু সেসব অতীত বিতর্ক সরিয়ে এবার দ্বিতীয় সন্তানের হাত ধরে জীবনের নতুন অধ্যায়ের কথা ভাগ করে নিলেন।
