shono
Advertisement
Rahul Gandhi

মেলেনি অনুমতি, পিছোল ২৩ এপ্রিল কলকাতায় রাহুলের জনসভা

বৃহস্পতিবার কলকাতার ২ টি গুরুত্বপূর্ণ এলাকা মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার পরিকল্পনা ছিল রাহুল গান্ধীর।
Published By: Tiyasha SarkarPosted: 08:47 PM Apr 21, 2026Updated: 09:11 PM Apr 21, 2026

দ্বিতীয় দফার নির্বাচনকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে আগামী ২৩ এপ্রিল কলকাতায় সভা করার কথা ছিল রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কিন্তু অনুমতি নিয়ে একটা জটিলতা ছিল। পরবর্তীতে প্রয়োজনে রাস্তায় সভা করার কথাও ভাবছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু অনুমতি জটে পিছিয়ে দেওয়া হল রাহুলের কলকাতার দুটি সভা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওইদিন শ্রীরামপুরে সভা করবেন কংগ্রেস নেতা।

Advertisement

চলতি বছর দু’দফায় হবে বাংলার বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল। কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার ভোট হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল। ফলে এবার সবদলের নেতাদের নজর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আসনগুলোতে। সেই কারণেই বৃহস্পতিবার কলকাতার ২ টি গুরুত্বপূর্ণ এলাকা মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার পরিকল্পনা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেখানে গোল বেঁধেছে কমিশনের নিয়মের কারণে। কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় সভা-মিছিলের অনুমতি দেয় কেএমসি। কিন্তু বর্তমানে তা কমিশনের অধীনে। আর সেই কারণেই এখনও মেলেনি সভার অনুমতি। ফলে কী হবে তা নিয়ে জল্পনা ছিলই। পরে রানি রাসমণি রোডে সভার অনুমতিও চাওয়া হয়েছিল, কিন্তু তাও মেলেনি। 

তার জেরেই পিছিয়ে দেওয়া হল কলকাতার রাহুলের সভা।  ২৩ এপ্রিল বঙ্গে সভা করবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। পরপর রোড শোও রয়েছে তাঁদের। মনে করা হচ্ছে, রাহুলের সভার অনুমতি না পাওয়ার সেটা একটা বড় কারণ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement