shono
Advertisement
Rukmini Matra

'পুরুষের সাফল্যে নারীর নিঃশব্দ অবদান', নারী দিবসে প্রকাশ্যে পর্দার করিমুল হকের 'স্ত্রী' রুক্মিণীর ফার্স্ট লুক

এই ছবির সুবাদেই পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবনী ফুটে উঠবে পর্দায়। দেবের ফিল্মি কেরিয়ারে এটি পঞ্চাশতম ছবি।
Published By: Arani BhattacharyaPosted: 12:52 PM Mar 08, 2026Updated: 01:52 PM Mar 08, 2026

কথায় আছে, 'প্রত্যেক সফল পুরুষের সাফল্যের নেপথ্যে একজন নারীর অবদান থাকে।' তবে সেই সাফল্য শুধুই উচ্চশিক্ষা বা অর্থ উপার্জনেই সীমিত নয়। একজন পুরুষ যখন সমাজের স্বার্থে নিজেকে উৎসর্গ করে তখন তাঁর সেই পথচলায়, মানুষের জন্য তাঁর চিন্তায় প্রতিটা ধাপ এগিয়ে যাওয়ার নেপথ্যে থাকেন তাঁর স্ত্রী। যার সাহচর্য না পেলে সমাজের জন্য ভাবাটা সম্ভব হত না। ব্যতিক্রম নন উত্তরবঙ্গের পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' করিমুল হকও। সমাজের জন্য তাঁর যে লড়াই, তাঁর যে কাজ তাকে আরও কয়েক কদম এগিয়ে দিয়েছেন তাঁর স্ত্রী। পর্দায় সেই চরিত্রেই ধরা দেবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আন্তর্জাতিক নারী দিবসের সকালে প্রকাশ্যে এল 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' ছবিতে রুক্মিণীর ফার্স্ট লুক।

Advertisement

৮ মার্চ, রবিবার আন্তর্জাতিক নারী দিবসে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ্যে আনা হয় রুক্মিণীর ফার্স্ট লুক। পর্দার করিমুল হকের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। তাঁর চরিত্রের নাম 'অঞ্জু'। সঙ্গে এই পোস্টের ক্যাপশনে লেখা,'অঞ্জু, করিমুল হকের স্ত্রী। এক নিবেদিত প্রাণ। যার সমর্থন, নিঃশব্দ অবদান এমন এক মানুষকে সকলের দরবারে পরিচিত করেছে।' সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের বার্তাও। উল্লেখ্য দোলের ঠিক আগের দিনই উত্তরবঙ্গে এই ছবির শুটিং শেষ করেছেন দেব। গত ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ছবির মহরৎ সারার পর ১৫ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছিল শুটিং। এই ছবির সুবাদেই পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবনী ফুটে উঠবে পর্দায়। একথা কারও অজানা নয়। দেবের ফিল্মি কেরিয়ারের পঞ্চাশতম ছবি এটি।

'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' ছবিতে রুক্মিণীর ফার্স্ট লুক। , ছবি: দেবের সোশাল মিডিয়া।

৮ মার্চ, রবিবার আন্তর্জাতিক নারী দিবসে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ্যে আনা হয় রুক্মিণীর ফার্স্ট লুক। পর্দার করিমুল হকের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। তাঁর চরিত্রের নাম 'অঞ্জু'।

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন। স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল, তাঁর বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। চলতি বছরের আগষ্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement