চিকিৎসা চলছে, তবে আরও আশঙ্কাজনক সলমান খানের বাবা তথা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। মঙ্গলবারই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তড়িঘড়ি শুরু করা হয় চিকিৎসা। অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই খবর। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আজ অর্থাৎ বুধবার অস্ত্রোপচার হবে নবতিপর চিত্রনাট্যকারের। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বেড়েছে জটিলতা।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে, রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার ফলেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর। এর ফলে রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। বলে রাখা জরুরী, মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। শুটিং বাতিল করে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছন সলমন। বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় গোটা বলিউড। মঙ্গলবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন সেলিম খান।
বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আজ অর্থাৎ বুধবার অস্ত্রোপচার হবে। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই বেড়েছে জটিলতা।
সেলিম খান ও সলমন, ছবি- ইনস্টাগ্রাম
এদিন হাসপাতালে সেলিম খানকে দেখতে আসেন সঞ্জয় দত্ত। এছাড়াও সেলিম খান হাসপাতালে ভর্তির পর থেকেই হাসপাতালে রয়েছেন খান পরিবারের সদস্যরা। সলমন ছাড়াও সেখানে রয়েছেন হেলেন, আরবাজ খান, সুরা খান, আয়ুষ শর্মা ও অর্পিতা খান সকলেই। বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন। সেই তালিকায় ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’ থেকে ‘ডন’-এর মতো একাধিক সিনেমা রয়েছে। এবার সেলিমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনায় রত গোটা বলিউড।
