'ডিপফেক'-এর শিকার হয়ে আদালতের দ্বারস্থ হওয়া কোনও নতুন বিষয় নয়। বলিউডের বহু তারকাই বা ব্যক্তি অধিকার রক্ষার্থের আর্জি জানিয়ে বিভিন্ন সময় আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই আইনি পথেই হাঁটলেন বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। এবার তাঁর জনপ্রিয় 'খামোশ' সংলাপের যত্রতত্র ব্যবহার রুখতেই আইনি পদক্ষেপ প্রবীণ অভিনেতার।
উল্লেখ্য, ১৯৭৮ সালে শত্রুঘ্ন সিনহার 'বিশ্বনাথ' ছবির জনপ্রিয় সংলাপ 'খামোশ'। এখনও সকলের মুখে মুখে ফেরে। আর সেই সংলাপই সোশাল মিডিয়ার দৌলতে এখন যে কোনও ভিডিও বা রিলে যথেচ্ছভাবে ব্যবহারও করা হয়। এবার তা বন্ধ করতেই শক্ত হাতে রাশ টানতে উদ্যোগী হয়েছেন প্রবীণ অভিনেতা। এবার থেকে বিনা অনুমতিতে এই সংলাপ ব্যবহার করা যাবে না কোনওমতে। ইতিমধ্যেই বম্বে হাই কোর্টে মামলা দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, এই জনপ্রিয় এই সংলাপ তো বটেই, একইসঙ্গে যে কোনও ভিডিওতে তাঁর ছবি, কণ্ঠস্বর ব্যবহার করে সোশাল মিডিয়ায় তা পোস্ট করে ভিডিও বানাচ্ছেন ক্রিয়েটররা। তা থেকে তাঁরা যথেষ্ট ব্যবসাও করছেন। কিন্তু সেক্ষেত্রে কোথাও অভিনেতার অনুমতি নেওয়া হয় না। এবার থেকে তা যাতে আর না ঘটে সে বিষয়েই আদালতের হস্তক্ষেপ চেয়েছেন শত্রুঘ্ন সিনহা।
শত্রুঘ্ন সিনহা, ছবি: সোশাল মিডিয়া।
উল্লেখ্য, ১৯৭৮ সালে শত্রুঘ্ন সিনহার 'বিশ্বনাথ' ছবির জনপ্রিয় সংলাপ 'খামোশ'। এখনও সকলের মুখে মুখে ফেরে। আর সেই সংলাপই সোশাল মিডিয়ার দৌলতে এখন যে কোনও ভিডিও বা রিলে যথেচ্ছভাবে ব্যবহারও করা হয়। এবার তা বন্ধ করতেই শক্ত হাতে রাশ টানতে উদ্যোগী হয়েছেন প্রবীণ অভিনেতা।
এই মামলার শুনানিতে বিচারপতি শর্মিলা দেশমুখ ২৪ জনের বিরুদ্ধে এই ঘটনায় নিষেধাজ্ঞার আবেদন করেছেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন ২০ কোটি টাকা চেয়েছেন অভিনেতা। এমনকী তাঁর ছবি, কণ্ঠস্বর, এবং জনপ্রিয় সংলাপ ব্যবহার করে অনেকেই লাভজনক ব্যবসা করেছেন। তাঁদের সেই লাভের অংশ থেকেও অর্ধেক দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এর আগে আমিতাভ বচ্চন থেকে অভিষেক, ঐশ্বর্য, সলমন খান এমনকী সোনাক্ষীও একইভাবে ব্যাক্তি সুরক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুধু তাই নয় একই পথে হেঁটেছিলেন দক্ষিণী বিনোদুনিয়ার নাগার্জুন-সহ একাধিক তারকা। এবার সেই তালিকায় নাম জুড়ল প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহারও।
