shono
Advertisement

Breaking News

Salman Khan

'মাতৃভূমি' মুক্তির আগেই নয়া ছবির ঘোষণা সলমনের, অ্যাকশন না রোম্যান্স, এবার কোন অবতারে?

সলমন নতুন ছবির কথা ঘোষণা করতেই উত্তেজনার পারদ চড়ছে ভক্তমহলে। ধুঁয়াধার অ্যাকশন অবতারে ভাইজানকে দেখতে উদগ্রীব সিনেপ্রেমীরা।
Published By: Kasturi KunduPosted: 03:19 PM Mar 31, 2026Updated: 08:47 PM Mar 31, 2026

আগামী এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল সলমন খান অভিনীত ছবি 'মাতৃভূমি'। কিন্তু,  জানুয়ারি মাসের গোড়াতেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রশান্ত। ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক তথা অভিনেতার আচমকা প্রয়াণের জেরে বিশ বাঁও জলে মাতৃভূমির মুক্তি। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রশান্ত তামাংয়ের মৃত্যুর জেরেই নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘মাতৃভূমি’। শুটিং সম্পূর্ণ করে যেতে পারেননি গায়ক-অভিনেতা। বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। প্রশান্তের অকালপ্রয়াণে সবটাই এলোমেলো হয়ে যায়। বর্তমানে নতুন করে সাজানো হচ্ছে চিত্রনাট্য। এর মাঝেই আরও একটি নতুন ছবির কথা ঘোষণা করে ভক্তদের সারপ্রাইজ দিলেন সলমন। এই ছবিতে রয়েছে আরও এক চমক। সলমানের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। 

Advertisement

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরবর্তী ছবির ঘোষণা করলেন ভাইজান। ২০২৭-এর ইদে ফের অ্যাকশন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন সলমন। ভামশি পেডপাল্লির নির্দেশনায় ও দিল রাজুর প্রযোজনায় কাজে করবেন, সেই খবরে সিলমোহর অভিনেতার। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন পরবর্তী প্রজেক্টের প্রাথমিক নামও। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন মারকাটারি অ্যাকশন মুভিতেই অভিনয় করবেন সলমন।

সলমন ভক্তরা এই খবরে দারুণ খুশি। আর সেই উত্তেজনা আরও একটু উসকে দিয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৭-এর ইদে মুক্তি পাবে সলমনের ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে আপাতত 'এসভিসি৬৩' নামটি রাখা হয়েছে। সোশাল মিডিয়া পোস্টে ভাইজান জানিয়েছেন, এপ্রিলেই শুরু হবে সিনেমার শুটিং। এই ছবিতে নিজের সেরার সেরাটুকু দিতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। অন্যদিকে সিনেমার প্রযোজনা সংস্থাও বলিউডের 'দাবাং'-এর সঙ্গে নতুন ছবি তৈরির কথা নিশ্চিত করেছে।

সলমনের মতো একজন সুপারস্টার যিনি ভিন্ন স্বাদের ছবি দর্শককে উপহার দিয়েছেন, তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুশি পরিচালক-প্রযোজক। প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় সেই বার্তাই দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সলমনের আসন্ন অ্যাকশন মুভিতে থাকবে ভিএফএক্সের জাদু। দেশের বিভিন্নপ্রান্তে ছবির শুটিং হবে বলেই বলিউডের একাধিক সূত্রে খবর।

এপ্রিলেই শুরু হবে সিনেমার শুটিং। মনপ্রাণ উজার করে এই ছবিতকে নিজের সেরার সেরাটুকু দিতে প্রতিজ্ঞাবদ্ধ সলমন।

সলমন নতুন ছবির কথা ঘোষণা করতেই উত্তেজনার পারদ চড়ছে ভক্তমহলে। পর্দায় ফের অ্যাকশন হিরো হিসেবে ভাইজানকে দেখতে উদগ্রীব সিনেপ্রেমীরা। এক অনুরাগী লিখেছেন, 'অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল।' এবার বক্স অফিসে ধামাকা হবে বলে আশাবাদী ভাইজানের অপর এক ভক্তের। সোশাল মিডিয়ায় এক ব্যক্তি উত্তেজিত হয়ে সঙ্গে লিখছেন, 'বক্স অফিসের বাপ আসছে'।

প্রসঙ্গত, তেলুগু ও বেশ কিছু তামিল হিট ছবির জন্য পরিচিত পরিচালক ভামশি পেডপাল্লি। এবার সলমনের সঙ্গে জুটি বেঁধে ইদ স্পেশাল ছবিতে ধামাকা দেখানোর প্রস্তুতি নিচ্ছেন সলমন, সেই আশায় দিন গুনছেন ভক্তরা। এই মুহূর্তে সলমন ব্যস্ত তাঁর আসন্ন ছবি 'মাতৃভূমি'র কাজে। এই ছবিতে চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ভাইজান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement