shono
Advertisement
SRK King

এআই-এর গেরোয় শাহরুখের 'কিং', ক্লাইম্যাক্স ফাঁস হতেই কড়া পদক্ষেপ নির্মাতাদের

এযাবৎকাল রিলিজের আগে এআই-এর গেরোয় পড়ে বহু সিনেমার মজা মাটি হয়েছে! এবার শাহরুখ খানের 'কিং'-এর ক্ষেত্রে যেন তেমনটা না ঘটে, তার জন্য়েই কড়া পদক্ষেপ নির্মাতাদের।
Published By: Sandipta BhanjaPosted: 12:49 PM May 21, 2026Updated: 12:49 PM May 21, 2026

কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে মেগাবাজেট সিনেমার সিকোয়েন্স সাজানো বর্তমানে প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! হলিউড-বলিউড হোক কিংবা দক্ষিণী সিনেমা, প্রিয় তারকাদের ছবি মুক্তির প্রাক্কালে 'অ্যাড্রিনালিন রাশ'-এর পালে হাওয়া তুলে মাঝেমধ্যেই অনুরাগীমহল এহেন কর্মকাণ্ড ঘটায়। এযাবৎকাল রিলিজের আগে এআই-এর গেরোয় পড়ে বহু সিনেমার মজা মাটি হয়েছে! এবার শাহরুখ খানের 'কিং'-এর ক্ষেত্রে যেন তেমনটা না ঘটে, তার জন্য়েই শুটিং স্পটে নিরাপত্তা বাড়ালেন নির্মাতারা।

Advertisement

যেসব ক্যামেরাবন্দি মুহূর্তে কখনও দীপিকা পাড়ুকোনের হাত ধরে 'রোম্যান্স কিং'কে শট দিতে দেখা গিয়েছে তো কখনও বা আবার বন্দুকধারী অবতারে গাড়ির উপর দাঁড়িয়ে হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চনকে। যা দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়!

‘কিং’ শাহরুখের লুক ফাঁস হতেই সরব পরিচালক সিদ্ধার্থ। ছবি- ইনস্টাগ্রাম

আসলে ঘোষণার পর থেকেই শাহরুখ খানের 'কিং' সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের 'কিং' লুক চর্চার শিরোনামে। এমন আবহেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার শুটিং থেকে ফাঁস হয় শাহরুখ-দীপিকা ও অভিষেক বচ্চনের লুক। যেসব ক্যামেরাবন্দি মুহূর্তে কখনও দীপিকা পাড়ুকোনের হাত ধরে 'রোম্যান্স কিং'কে শট দিতে দেখা গিয়েছে তো কখনও বা আবার বন্দুকধারী অবতারে গাড়ির উপর দাঁড়িয়ে হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চনকে। যা দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়! সোশাল পাড়াতেও দাবানল গতিতে ভাইরাল সেসব ছবি-ভিডিও। তবে ভক্তরা যতই লাফালাফি করুন না কেন, বিষয়টি কিন্তু মোটেই ভালো লাগেনি পরিচালক সিদ্ধার্থ আনন্দের। সেই প্রেক্ষিতেই নির্মাতাদের তরফে এবার কড়া পদক্ষেপ করা হল।

"‘কিং’ সিনেমার সেট থেকে ফাঁস হওয়া কোনও ছবি বা ভিডিও ছড়িয়ে দেবেন না। দর্শকমহলকে সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা উপহার দিতে আমাদের পুরো টিম দিনরাত এক করে পরিশ্রম করে যাচ্ছে।..." 

বর্তমানে মুম্বইয়ে 'কিং' ছবির শুটিং চলছে। সেখান থেকে সিনেমার আর কোনও চরিত্রের লুক কিংবা সিকোয়েন্সের দৃশ্য যেন ফাঁস না হয়, তাই গোট শুটিং স্পট কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছেন নির্মাতারা। আসলে দক্ষিণ আফ্রিকা থেকে শুটের ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে 'ফ্যান মেড' একটি ১৫ মিনিটের ভিডিও ভাইরাল হয়। কানাঘুষো, সেটাই নাকি সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের অংশ! এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেকারণেই কড়া নিরাপত্তা বলয়ে শুটিং সারছেন শাহরুখ, দীপিকা, অভিষেকরা।

দক্ষিণ আফ্রিকায় 'কিং' সিনেমার শুটিংয়ে অভিষেক বচ্চন। ছবি- এক্স হ্যান্ডেল

দিন কয়েক আগেই এবিষয়ে মেজাজ হারিয়ে এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, 'সব ভক্তদের কাছে অনুরোধ, দয়া করে ‘কিং’ সিনেমার সেট থেকে ফাঁস হওয়া কোনও ছবি বা ভিডিও ছড়িয়ে দেবেন না। দর্শকমহলকে সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা উপহার দিতে আমাদের পুরো টিম দিনরাত এক করে পরিশ্রম করে যাচ্ছে। চলুন না, বড়পর্দায় সেই চমক দেখার জন্য আমরা অপেক্ষা করি। কিংবা টিমের তরফ থেকে যতক্ষণ না অফিশিয়ালি কোনও লুক বা দৃশ্য প্রকাশ্যে আনা হয়, ততদিন খানিক উন্মাদনাটা ধরে রাখি। একমেবাদ্বিতীয়ম ‘কিং’ শাহরুখ খানের জন্য। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement