"স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ফারাক বেশি হলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়...", বিয়ের পর পরই এমন মন্তব্য করে সেলেব পাড়ার 'চায়ে পে চর্চা'র বিষয়বস্তু হয়ে উঠেছিলেন আরবাজ খান। মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙনকে অতীত করে তেইশ সালে রবিনা ট্যান্ডনের রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে বিয়ে করেন অভিনেতা-প্রযোজক। বিয়ের দু'বছরের মাথায় তাঁদের এক কন্যাসন্তানও হয়। মেয়ে 'সিপারা'ই এখন সুরা-আরবাজের একমাত্র ধ্যান-জ্ঞান। এবার সেই সুখী গৃহকোণ নিয়ে প্রশ্ন তুলেই আরবাজকে (Arbaaz Khan) কটাক্ষ জনৈকর। তবে স্বামীর অপমানে পালটা পাটকেল ছোড়ার সুযোগ হাতছাড়া করেননি সুরা খান।
বিয়ের পর থেকে বহুবার কটাক্ষ-সমালোচনায় জেরবার হতে হয়েছে দম্পতিকে। একাধিকবার এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, 'বয়সের এতটা ফারাকে কি আদৌ দাম্পত্যসুখ মেলে?' যদিও আরবাজ কিংবা সুরা খান, কেউই কোনওদিন এবিষয়ে প্রত্যুত্তর করেননি, তবে এবার সলমনদের বাড়ির বউমা কিন্তু স্বামীর অপমানে চুপ থাকলেন না!
আরবাজ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খানের মধ্যে ২৩ বছর বয়সের ফারাক! বিয়ের পর থেকে বহুবার যেকারণে কটাক্ষ-সমালোচনায় জেরবার হতে হয়েছে দম্পতিকে। একাধিকবার এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, 'বয়সের এতটা ফারাকে কি আদৌ দাম্পত্যসুখ মেলে?' যদিও আরবাজ কিংবা সুরা খান, কেউই কোনওদিন এবিষয়ে প্রত্যুত্তর করেননি, তবে এবার সলমনদের বাড়ির বউমা কিন্তু স্বামীর অপমানে চুপ থাকলেন না! ঘটনার সূত্রপাত, সুরার এক পোস্ট থেকে। যেখানে আরবাজের স্ত্রী অনুরাগীদের সঙ্গে 'সোশাল আড্ডা'য় মজে উঠেছিলেন। সেই প্রশ্নোত্তর পর্বেই জনৈক নেটবাসিন্দা প্রশ্ন ছোড়েন, 'আপনি কি ওই বুড়োটার সঙ্গে সুখী?' এহেন কটাক্ষবাণ ধেয়ে আসতেই এড়িয়ে যাননি সুরা। বরং পালটা মোক্ষম জবাব ছুড়েছেন নিন্দুকদের উদ্দেশে।
আরবাজ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খান।
ওই ব্যক্তির উদ্দেশে আরবাজপত্নীর মন্তব্য, "আপনি কি সত্যিই এরকম কিছু ভাবছেন নাকি? উনি মোটেই বুড়ো নন, আরবাজ হচ্ছেন 'লিমিটেড-এডিশন ভিন্টেজ মডেল'।" সুরা খানের এহেন প্রত্যুত্তরে পালটা পিঠ চাপড়েছেন অনুরাগীরা। তাঁদের কথায়, 'একেবারে যোগ্য জবাব।' উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর বোন অর্পিতা খান শর্মার বাসভবনে একেবারে ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সুরাকে বিয়ে করেন আরবাজ খান। পঁচিশ সালের অক্টোবর মাসে মা-বাবা হিসেবে জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেন তাঁরা। এবার শেষমেশ বয়সের ফারাক নিয়ে কটুক্তিতে মুখ খুললেন আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরা খান।
