shono
Advertisement
Srijit Mukherji

সৃজিতের 'বিগ ফ্রাইডে' চমক! আসছে 'ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'-এর গল্প

প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস। স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে, কে বা কারা এই ছবিতে অভিনয় করছেন?
Published By: Sandipta BhanjaPosted: 08:35 PM Jul 10, 2026Updated: 08:35 PM Jul 10, 2026

'ফেলুদা', 'শেখর হোমস'-এর সুবাদে আগেই গোয়েন্দা ঘরানার সিনেমায় হাতেখড়ি হয়েছে। এবার বাংলা সিনেজগতে সত্যান্বেষীদের ভিড়ে নতুন গোয়েন্দার সঙ্গে পরিচয় করাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। ফিল্মি স্টাইলে বলতে হলে- 'বিগ ফ্রাইডে' চমক!

Advertisement

শুক্রবার পোস্টার উন্মোচন করে এই নতুন সিনেমার ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। নাম, পোস্টারেই ইঙ্গিত এই সিনেমা পিরিয়ড ড্রামা।

সৃজিত মুখোপাধ্যায় (ছবি- কৌশিক দত্ত)

সাহিত্যেপ্রমী বাঙালিদের বোধহয় বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে। তাই তাঁর মগজাস্ত্রের জড়িপ নিতে গোয়েন্দাপ্রেমী দর্শকদের কৌতুহলী মন স্বাভাবিকভাবেই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকে, তাই নয় কি? শহরে আবারও এক নতুন গোয়েন্দা। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন। নাম- গোয়েন্দা কানাইচরণ। যিনি কিনা এই গোয়েন্দা কাহিনির মধ্যমণি। শুক্রবার পোস্টার উন্মোচন করে এই নতুন সিনেমার ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। নাম, পোস্টারেই ইঙ্গিত এই সিনেমা পিরিয়ড ড্রামা। রাজর্ষি দাশ ভৌমিকের লেখা অবলম্বনে এই সিনেমা তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'- প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস।

টলিউডের 'ফার্স্ট বয়' অবশ্য বিশদে এখনই কিছু জানাতে নারাজ। তবে বাংলা সিনেপাড়ায় ফিসফাস, সৃজিতের এই সিনেমার কাস্টিংয়ে চমক থাকছে।

স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে, কে বা কারা এই ছবিতে অভিনয় করছেন? টলিউডের 'ফার্স্ট বয়' অবশ্য বিশদে এখনই কিছু জানাতে নারাজ। তবে বাংলা সিনেপাড়ায় ফিসফাস, সৃজিতের এই সিনেমার কাস্টিংয়ে চমক থাকছে। বাকিটা পরিচালকের প্রকাশ্যে আনার অপেক্ষা। আসলে গোয়েন্দা ঘরানার প্রতি পরিচালকের বরাবরই টান। 'বাইশে শ্রাবণ', 'চতুষ্কোণ', 'দশম অবতার'-এর মতো থ্রিলার সিনেমাতেও গোয়েন্দা ছোঁয়া রেখেছেন সৃজিত। এবার 'গোয়েন্দা কানাইচরণ'কে নিয়ে কোন চমক দেন? সেটাই দেখার পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement