shono
Advertisement
Swarup Biswas

তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল

টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একছত্র আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ। বৃহস্পতিবার রাতে তাঁর গ্রেপ্তারির পর থেকেই ভয়শূন্য চিত্তে টলিপাড়ার একাংশ বিস্ফোরক সব দাবি করছেন।
Published By: Sandipta BhanjaPosted: 05:16 PM Jun 05, 2026Updated: 06:59 PM Jun 05, 2026

তোলাবাজি, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন স্বরূপ বিশ্বাস। রাত পোহাতেই শুক্রবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে আলিপুর আদালতে পেশ করা হয়। আগামী ১৮ জুন পর্যন্ত স্বরূপ বিশ্বাসকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ আপাতত তেরো দিন পুলিশি হেফাজতেই থাকতে হবে ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে।

Advertisement

এখনও পর্যন্ত ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে। কাদের থেকে তিনি তোলাবাজি করেছেন? এবার সেটাই খতিয়ে দেখবে পুলিশ। সরকারি আইনজীবীর দাবি, স্বরূপ বিশ্বাস প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর ভাই, তাই তদন্তে প্রভাব খাটাতে পারেন।

সূত্রের খবর, এদিন শুনানি চলাকালীন এজলাসে তুমুল হইহট্টগোল হয়। এখনও পর্যন্ত ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে স্বরূপের (Swarup Biswas) বিরুদ্ধে। কাদের থেকে তিনি তোলাবাজি করেছেন? এবার সেটাই খতিয়ে দেখবে পুলিশ। সরকারি আইনজীবীর দাবি, স্বরূপ বিশ্বাস প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর ভাই, তাই তদন্তে প্রভাব খাটাতে পারেন। অন্যদিকে স্বরূপের আইনজীবীর দাবি, স্বরূপের কোনও সরকারি ভূমিকা নেই। তেরো দিন বাদে এই মামলার জল কোনদিকে গড়ায়? সেটাই দেখার। ২২ লক্ষ টাকা তোলাবাজি থেকে যৌনহেনস্তার মতো ভুরি ভুরি অভিযোগ রয়েছে অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে। তবে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমে থাকলেও বহাল তবিয়তে ঘুরছিলেন স্বরূপ বিশ্বাস। তৃণমূল ক্ষমতায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখাতে পারেননি অনেকে। তবে বৃহস্পতিবার রাতে তাঁর গ্রেপ্তারির পর থেকেই ভয়শূন্য চিত্তে টলিপাড়ার একাংশ বিস্ফোরক সব দাবি করছেন।

নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাস। নিজস্ব ছবি।

অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একছত্র আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তাঁর অত্যাচারের শিকার। বৃহস্পতিবার রাতে অবশেষে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় স্বরূপকে।

টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একছত্র আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তাঁর অত্যাচারের শিকার। বৃহস্পতিবার রাতে অবশেষে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় স্বরূপকে। অভিযোগকারিনী জানান, দু'বছর ধরে কোনও কাজ পাননি তিনি। বরং কাজ চাইতে গেলে পালটা তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলেও জানানো হয়। এরপর দু'বছর পর ফের কাজের খোঁজে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তবে স্বরূপের কুকীর্তির কড়চা এখানেই শেষ নয়! ওই মহিলা এও অভিযোগ করেছেন যে, গত মার্চ মাসে স্বরূপের দলবল তাঁর বাড়িতে অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁকে খুন করার উদ্দেশে। ফেডারেশনের ওই মহিলা সদস্যের বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা।

স্বরূপ বিশ্বাস

স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরাও। থানার বাইরে দাঁড়িয়ে প্রতিবেশীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি।...' 

স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরাও। থানার বাইরে দাঁড়িয়ে প্রতিবেশীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’ পরিচালক থেকে টেকনিশিয়ান-সর্বস্তরে স্বরূপের একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। ‘বিশ্বাস ব্রাদার্স’দের হাতেই ছিল টলিউডের কলকাঠি! শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, "ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। ২০২১ সালে আমি মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে দিনের পর দিন। ধর্মের কল বাতাসে নড়ে, আজ তাই হল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement