shono
Advertisement
Isha Saha

কাজের মধ্যেই জন্মদিন ইশার, 'সপ্তডিঙার সন্ধানে' সুন্দরবনে উদযাপনে মাতলেন নায়িকা

'শুটিংয়ে জন্মদিনের সেলিব্রেশনের অভিজ্ঞতা আমার এই প্রথম'- ইশা। সুন্দরবনে ছবির শুটিংয়ের ফাঁকে জন্মদিন উদযাপন ইশার।
Published By: Arani BhattacharyaPosted: 07:02 PM Feb 26, 2026Updated: 07:23 PM Feb 26, 2026

হতেই পারতেন একজন সফল আইনজীবী, কিন্তু অভিনেত্রীই হবেন এমনটাই ভবিতব্য ছিল বোধহয়। আর তাই 'ঝাঁজ লবঙ্গ ফুল' ধারাবাহিকের সুবাদে যে জার্নি শুরু হয়েছিল তার ঝাঁজ আজও পেয়ে চলেছেন বাংলা ছবির দর্শক। কথা হচ্ছে টলিউডের সফল নায়িকা ইশা সাহার। ২৬ ফেব্রুয়ারি ইশার জন্মদিন। তবে এবারের জন্মদিনটা কলকাতায় নয় বরং তাঁর জনপ্রিয় 'সোনাদা' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি 'সপ্তডিঙার সন্ধানে'র শুটিং ফ্লোরেই জমজমাট জন্মদিনের উদযাপন সারলেন অভিনেত্রী। কীভাবে হল সেলিব্রেশন?

Advertisement

জন্মদিন ঠিক কীভাবে কাটাচ্ছেন ইশা, তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ফোনের ওপার থেকে ইশা বলেন, "রাত ন'টা নাগাদ প্যাকআপ হয়। এরপর ইউনিটের সকলে মিলেই সবটা আয়োজন করেছিল। সবটা মিলিয়ে এক্কেবারে জমজমাট ছিল আমার এবারের জন্মদিনটা। রাতে আমরা সেলিব্রেট করেছি সকলে মিলে। কেক কেটে, রেস্তরাঁর স্পেশাল খাবারেই কলকাতা থেকে এতদূরে এবার আমার জন্মদিনটা সেলিব্রেট হয়। আমরা এই মুহূর্তে গোসাবায় রয়েছি। আমার দারুণ লেগেছে। শুটিংয়ে জন্মদিনের সেলিব্রেশনের অভিজ্ঞতা আমার এই প্রথম। কাজের মধ্যে জন্মদিন খুব অন্যরকমভাবে কাটে। আমারও অন্যথা হয়নি। খুব প্রিয় একটা টিমের সঙ্গে কাজ করছি, সুতরাং স্পেশাল তো হবেই। দারুণ লাগছে, জমিয়ে শুটিংও চলছে আমাদের।"

এবারের জন্মদিনটা কলকাতায় নয় বরং তাঁর জনপ্রিয় 'সোনাদা' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি 'সপ্তডিঙার সন্ধানে'র শুটিং ফ্লোরেই জমজমাট জন্মদিনের উদযাপন সারলেন অভিনেত্রী।

'সপ্তডিঙার সন্ধানে' ছবির শুটিং ফ্লোরে ইশা সাহা, নিজস্ব ছবি।

উল্লেখ্য, নতুন রহস্য সমাধানে ফের ময়দানে নামছে ‘সোনাদা’ থুরি গোয়েন্দা ‘সোনাদা’ রূপে আবির। পর্দায় ফিরতে চলেছে ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’। সেই চেনা নস্ট্যালজিয়া আর রহস্য রোমাঞ্চে ভরা পছন্দের অ্যাডভেঞ্চার ফিরছে এবার পর্দায়। দীর্ঘ চার বছর এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির অপেক্ষার প্রহর গুনেছেন দর্শক। অনেকেই প্রশ্ন ছুঁড়েছেন কবে আসবে পর্দায় সোনাদা নতুন রহস্য সমাধান করতে? এবার বোধহয় সেই প্রশ্নেরই উত্তর মিলতে চলেছে। জানুয়ারি মাসে সরস্বতী পুজোতেই হয়েছে এই ছবির শুভ মহরৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement