shono
Advertisement
Priyanka Chopra

ওজন মাত্র ৭৬৬ গ্রাম, গায়ের রঙ বেগুনি, বাধ্য হয়ে মালতীর জন্মের কথা প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা!

সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের বদলে তাঁকে গ্রাস করেছিল কষ্ট।
Published By: Arani BhattacharyaPosted: 10:59 AM Feb 26, 2026Updated: 12:51 PM Feb 26, 2026

২০১৮ সালে চারহাত এক হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও মার্কিন পপ তারকা নিক জোনাসের। ২০২২ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান মালতী। মেয়েকে বিদেশী সংস্কৃতির পাশাপাশি ভারতীয় সংস্কৃতির সঙ্গেও পরিচয় করান নায়িকা। কিন্তু এহেন মালতীর জন্মের সময় রীতিমতো চোখের জল ফেলেছিলেন প্রিয়াঙ্কা। বাদ যাননি নিকও। কী কারণ ছিল এর নেপথ্যে?

Advertisement

জন্মের পর মালতীর প্রাণ সংশয় হয়েছিল। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন নিক ও প্রিয়াঙ্কা। যদিও চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে মাত্র ২৭ সপ্তাহেই জন্ম হবে মালতীর। উল্লেখ্য, সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের বদলে তাঁকে গ্রাস করেছিল কষ্ট। সন্তানের প্রাণ সংশয়ে উদ্বিগ্ন প্রিয়াঙ্কা একপ্রকার চাপের মুখে পড়ে মালতীর জন্মের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু কেন? এই নিয়ে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, "জন্মের সময় মালতীর ওজন ছিল মাত্র ৭৬৬ গ্রাম। এনসিইউতে রাখা হয়েছিল জন্মের পর মালতীকে। জানতাম না, মালতীর কী হবে, আদৌ ও বাঁচবে কিনা। টানা তিন মাস ওকে হাসপাতালে আমি আর নিক দেখতে যেতাম। এই সময়ে আমাদের ফোনে একটি মেসেজ আসে। যেখানে বলা হয়, মালতীর জন্মের খবর আমরা যদি নিজেরা না জানাই তাহলে ওর জন্মেরখবর সংবাদপত্রে প্রকাশ করা হবে। আর এই কারণে ওই কঠিন সময়ে আমরা বাধ্য হি আমাদের মেয়ের জন্মের খবর প্রকাশ্যে আনতে।"

মেয়ে মালতীর সঙ্গে প্রিয়াঙ্কা, ছবি: সোশাল মিডিয়া।

জন্মের পর মালতীর প্রাণ সংশয় হয়েছিল। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন নিক ও প্রিয়াঙ্কা। যদিও চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে মাত্র ২৭ সপ্তাহেই জন্ম হবে মালতীর।

প্রিয়াঙ্কা আরও বলেন, "আমাদের বাড়িতে একটি বড় শিবের মন্দির আছে। সেখানে অবিরাম প্রার্থনা করে গিয়েছি আমাদের সন্তানের সুস্থতার জন্য। শুধু আমরা নয়, আমাদের পরিবারো এই ঘটনার শরিক ছিল। জীবনের সবথেকে ঙ্কঠিন সময় মনে হয় পেরিয়েছিলাম তখন। জন্মের সময় মালতীর গায়ের রঙ অদ্ভুতভাবে বেগুলি রঙের হয়ে গিয়েছিল। একটা প্রাপ্তবয়স্ক মানুষের আঙুলের থেকে আমার মেয়ে মুখ ছোট ছিল।" ২০২২ সালে ফুটফুটে কন্যার মা হন প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় প্রিয়াঙ্কা ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা হঠাৎ সারোগেসির মাধ্যমে কেন মা হলেন, তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। অনেকে তো নানারকম মন্তব্য করে কটাক্ষ করেছিলেন প্রিয়াঙ্কাকে। তবে প্রায় এক বছর পর নিজের সারোগেসি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। স্পষ্টই জানালেন, কোন পরিস্থিতিতে তিনি সারোগেসির সাহায্য নিতে বাধ্য হয়েছেন। প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁর অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল। তিনি ভাগ্যবতী যে, তাঁর ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার। যিনি এ প্রক্রিয়ায় সাহায্য করেছেন তাঁর কাছে নায়িকা কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement