২০১৬ সালে ১০ বছরের ছোট কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আখতার মীরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। কিন্তু, ২০২৪-এ তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে একেবারে সরগরম হয়ে উঠেছিল টিনসেল টাউন। কাট টু ২০২৫, সেই সময় শোনা গিয়েছিল আইনিপথে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী। সর্বশেষ খবর অনুযায়ী, আট বছরের দাম্পত্যে পাকপাকিভাবে ইতি টেনেছেন প্রাক্তন দম্পতি। বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার খবর তো নতুন নয়। বছর ঘুরতেই অতীত ভুলে জীবনকে আরও একবার নতুন করে সাজালেন ঊর্মিলার প্রাক্তন স্বামী (Urmila Matondkar Ex Husband)।
দ্বিতীয়হার বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন মহসিন। সোশাল মিডিয়ায় নিজেই তাঁর প্রিয়তমার সঙ্গ সকলের পরিচয় করিয়ে দিয়েছেন। ঊর্মিলার পর কাকে মন দিলেন? নিধা ভাটের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন মহসিন। রবিবার সেই শুভ সূচনার সুন্দর মুহূর্গুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মহসিন আখতার মীর। স্ত্রীর উদ্দেশে আহেগঘন বার্তায় লিখেছেন, 'সৎ উদ্দেশ্য, পবিত্র ভালোবাসায় পরিপূর্ণ একটি স্বচ্ছ্ব মন। আত্মাকে পবিত্র রাখুন আর নিজের উপর বিশ্বাস হারাবেন না। কারণ আল্লার পরিকল্পনাই সর্বোত্তম। তিনি আমার জীবনে সঠিক সময়ে নিধাকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন। তুমি আমার জীবনকে আলোকিত করলে। ধন্যবাদ, আমার ভালোবাসা।'
ঊর্মিলার প্রাক্তন স্বামী
'মৌজি' নামক আরও এক ব্যক্তিকে স্মরণ করে মহসিন কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন, 'পৃথিবীর অন্য প্রান্ত থেকে আমার খেয়াল রাখার জন্য মৌজি তোমাকেও ধন্যবাদ। আমি জানি, তোমার আশীর্বাদ এবং ভালোবাসার কারণেই এই সুখ আমার জীবনে এসেছে। আমি জানি আজ তুমিও খুব খুশি। তোমার মন শান্ত হয়েছে। খুব মিস করি তোমাকে। আমাদের জন্য প্রার্থনা করো।'
উল্লেখ্য, ২০১৬ সালে কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আখতার মীরকে বিয়ে করেন ঊর্মিলা। শোনা যায়, ডিজাইনার মনীশ মালহোত্রার সূত্রে দুজনের আলাপ হয়েছিল। মহসিন ঊর্মিলার থেকে প্রায় ১০ বছরের ছোট হওয়ায় সেসময় বিস্তর আলোচনা হয়েছিল। যদিও সেই বিতর্ককে পাত্তা না দিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন ঊর্মিলা-মহসিন। নিজের বাড়িতে কাছের মানুষদের উপস্থিতিতে ছিমছামভাবে বিয়ে করেছিলেন ঊর্মিলা।
মহসিন-ঊর্মিলার বিচ্ছেদ
