shono
Advertisement
Urvashi Rautela

উর্বশীর জন্মদিনে ১৬ কোটির কেক! কী এমন আছে তাতে?

গত ২৫ ফেব্রুয়ারি ছিল উর্বশীর ৩২ তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে একটি বিশাল কেক অর্ডার করেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কেকের ছবি নিজেই শেয়ার করেন তিনি।
Published By: Sayani SenPosted: 10:47 AM Feb 27, 2026Updated: 04:36 PM Feb 27, 2026

বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি মেলা ভার। এবার আলোচনার কেন্দ্রে তাঁর জন্মদিনের কেক। হিরেয় মোড়া সাততলা কেকের দাম ১৬ কোটি টাকা। যার দাম শুনে ভিরমি খাওয়ার জোগাড় নেটিজেনদের।

Advertisement

গত ২৫ ফেব্রুয়ারি ছিল উর্বশীর ৩২ তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে একটি বিশাল কেক অর্ডার করেন অভিনেত্রী। হিরেয় মোড়া সাততলা কেকের দাম ১৬ কোটি টাকা। যার দাম শুনে ভিরমি খাওয়ার জোগাড় নেটিজেনদের।

গত ২৫ ফেব্রুয়ারি ছিল উর্বশীর ৩২ তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে একটি বিশাল কেক অর্ডার করেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কেকের ছবি নিজেই শেয়ার করেন তিনি। একে তো উর্বশীর পোস্ট। আবার তার উপর হিরেখচিত বিশালাকার কেক, তাই স্বাভাবিকভাবেই ছবি ভাইরাল হয় নিমেষে। নেটিজেনদের একাংশের দাবি, বিশ্বের প্রথম কোনও ব্যক্তি এত দামি কেক কাটলেন। আবার কারও কারও প্রশ্ন, "হিরেখচিত কেক তো কাটছেন, খাবেন কীভাবে?" কেউ কেউ তো আবার অভিনেত্রীর আয় নিয়েও প্রশ্ন তুলেছেন।

এর আগেও একাধিকবার অভিনেত্রীর আয় নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, গত বছর ১২ কোটি মূল্যের রোলস রয়েস কিনেছিলেন অভিনেত্রী। সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন এত টাকা কোথায় পান অভিনেত্রী। আর এবার একই প্রশ্নের মুখে উর্বশী। তবে মুখে কুলুপ তাঁর।

তবে শুধুমাত্র জন্মদিনে এলাহি আয়োজনই নয়। সমাজসেবাতেও মন দেন অভিনেত্রী। ছত্রপুরের বাগেশ্বর ধামে ২৫১ জন মেয়ের বিবাহের খরচ দেন উর্বশী। তাঁদের সকলের সঙ্গে দেখা করেন। আশীর্বাদ করেন। উর্বশীর এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা। সবমিলিয়ে অভিনেত্রীর জন্মদিন নিয়ে চর্চার যেন অন্ত নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement