shono
Advertisement
Raj Kundra

'যদি দোষী হই তাহলে...', দীর্ঘ চার বছর আইনি গেরোয় সুর চড়ালেন শিল্পার স্বামী রাজ

নীল ছবি বিতর্কে ২০২১ সালের জুলাই মাসে গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ। দু' মাস হাজতবাসের পর জামিন পান তিনি। এখনও আদালতের রায় ঘোষণা করেনি। দীর্ঘ চার বছর একটানা এই ঘটনায় 'বিরক্ত' রাজ।
Published By: Kasturi KunduPosted: 10:03 PM Apr 29, 2026Updated: 10:03 PM Apr 29, 2026

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলি ডিভা শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। একের পর এক বিতর্ক যেন একেবারে আষ্টপিষ্ঠে জড়িয়ে ধরেছে। নীল ছবি বিতর্কে ২০২১ সালের জুলাই মাসে গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ। দু' মাস হাজতবাসের পর জামিন পান তিনি। স্বাভাবিকজীবনে ফিরলেও প্রকাশ্যে মুখ দেখাতেন না। ঘরের বাইরে পা রাখলেই মুখে থাকত মাস্ক। ২০২৪ সালে সেই ঘটনায় মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। বাদ যায়নি রাজ কুন্দ্রা-সহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও। ‘হটশটস’ নামে এক প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার জন্যই হাজতবাস হয়েছিল রাজের। দীর্ঘদিন ধরে চলে আসা এই মামলায় এখনও আদালত তাঁকে পুরোপুরি স্বস্তি দেয়নি। এখনও আদালতের রায় ঘোষণা করেনি।

Advertisement

দীর্ঘ চার বছর একটানা এই ঘটনায় 'বিরক্ত' রাজ। সম্প্রতি রাজের আইনজীবী প্রশান্ত পাটিল এই মামলায় চূড়ান্ত যুক্তি পেশ করেছেন। এর পরেই সোশ্যাল মিডিয়ায় রাজের কড়া বার্তা “এই মামলায় নিম্ন আদালতে চার বছর কেটে গেল। আজ আমার আইনজীবী প্রশান্ত প্রশান্ত পাটিল সবরকম যুক্তিতক্কো শেষ করেছেন। আমি সর্বদা সত্যের পক্ষে। যদি আমি দোষী হই আমাকে শাস্তি দিন। যদি না হই, তবে আমাকে অব্যাহতি দিন। আমার স্বাধীনতা এবং যে সম্মান নিরন্তর সংবাদমাধ্যমে বিকিয়ে যাচ্ছে দয়া করে তা ফিরিয়ে দিন। বিচারের সময় বিলম্ব হওয়ার অর্থ যাথাযথ বিচার না পাওয়া।'

'বিরক্ত' রাজ

২০২১ সালের ১৯ জুলাই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ একটি অভিযোগের ভিত্তিতে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে। অভিযোগ ছিল, তিনি একটি নীল ছবি চক্রের সঙ্গে জড়িত। পুলিশের দাবি অনুযায়ী, তিনি এই চক্রের 'মূল ষড়যন্ত্রী' এবং অর্থের বিনিময়ে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরি ও বিতরণ করতেন। তদন্তকারীরা জানান, ভিডিওগুলি ভারতে শুট করা হলেও বিদেশের প্ল্যাটফর্মে আপলোড করা হত যাতে স্থানীয় নিয়মকানুন এড়ানো সহজ হয়।

পুলিশ আরও জানায়, রাজের সঙ্গে এই কাজে একাধিক ব্যক্তি জড়িত ছিল। প্রসঙ্গত, সম্প্রতি এক ব্যবসায়ীর দায়ের করা ষাট কোটি টাকার প্রতারণা মামলায় ফের সংবাদের শিরোনামে রাজ কুন্দ্রা। একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় দুই বছর আগে বিটকয়েন তদন্তেও জড়িয়েছে তাঁর নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement