তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে এযাবৎকাল 'পোক্ত দাম্পত্যে'র অটুট বন্ধনের উদাহরণ তৈরি করে এসেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। মাসখানেক আগেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। অতঃপর দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ভিকি-ক্যাটরিনার জীবনে যে এখন আমূল পরিবর্তন এসেছে, সেকথা অভিনেতা নিজেই সম্প্রতি জানিয়েছিলেন। এমতাবস্থায় ভিকি কৌশল কি নিজের ব্যাচেলর জীবন মিস করছেন? অভিনেতার সাম্প্রতিক এক মন্তব্যে এমনই প্রশ্ন উঠেছে। যা নিয়ে তোলপাড় মায়ানগরীর সেলেবপাড়া থেকে নেটভুবন!
ভিকির এহেন মন্তব্যে একাংশ যখন 'বৈষম্যমূলক' বলে তোপ দেগেছেন, তখন আরেকাংশ আবার 'নারীবিদ্বেষী' বলে কটাক্ষ করেছেন। কারও প্রশ্ন, '২০২৬ সালেও এমন বৈষম্যমূলক কথা বলবেন?' কেউ বা আবার ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বললেন, 'এই কথাগুলো রণবীর বললে এক্ষুনি সোশাল মিডিয়ায় ভুরি ভুরি পটকাস্ট, রিলস, পোস্টে ছেয়ে যেত। ওঁকে সর্বকালের সবচেয়ে খারাপ স্বামী বলে দাগিয়ে দেওয়া হত।'
বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে ভিকি কৌশলের বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে? সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে বলিউড তারকাকে দাম্পত্যজীবন নিয়ে রসিকতা করতে শোনা যায়। কীরকম? 'উড়ি' ছবিতে ভিকির 'হাউ ইজ দ্য জোশ' সংলাপ সম্পর্কে অবগত নন, এমন দর্শক খুঁজে পাওয়া দায়! ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার এই সংলাপ সিনেদুনিয়ার গণ্ডি পেরিয়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল রাজনীতি, ক্রীড়াজগৎ থেকে সর্বত্র। এবার সেই সংলাপকে হাতিয়ার করেই এক বিয়ে বাড়ির আসর মাতান ভিকি কৌশল। যেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, 'হাউ ইজ দ্য জোশ'...! পালটা অতিথিদের আসর থেকে 'হাই স্যর' উত্তর এলে ভিকি বলেন, "আমি দেখেছি, ব্যাচেলরদের জোশ সবসময়েই তুঙ্গে থাকে। কিন্তু আমাদের মতো বিবাহিতদের ক্ষেত্রে এই জোশ দিনের পর দিন কমতে থাকে। তবে চিন্তার কিছু নেই, চারদিনে জোশ কমে না।" বিয়ের অনুষ্ঠানে পাত্রের বাবার পাশে দাঁড়িয়ে এহেন রসিকতা করতে দেখা যায় ভিকি কৌশলকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই জোর বিতর্কে জড়িয়েছেন অভিনেতা।
ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। ছবি- সংগৃহীত
ভিকির এহেন মন্তব্যে একাংশ যখন 'বৈষম্যমূলক' বলে তোপ দেগেছেন, তখন আরেকাংশ আবার 'নারীবিদ্বেষী' বলে কটাক্ষ করেছেন। কারও প্রশ্ন, '২০২৬ সালেও এমন বৈষম্যমূলক কথা বলবেন?' কেউ বা আবার ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বললেন, 'এই কথাগুলো রণবীর বললে এক্ষুনি সোশাল মিডিয়ায় ভুরি ভুরি পটকাস্ট, রিলস, পোস্টে ছেয়ে যেত। ওঁকে সর্বকালের সবচেয়ে খারাপ স্বামী বলে দাগিয়ে দেওয়া হত।' কেউ ক্ষোভ উগড়ে বললেন, 'পুরুষরা যখন প্রকাশ্যে তাদের বিয়ে নিয়ে মজা করে, তখন আমার তা ভালো লাগে না।' কেউ বা আবার সরাসরি পারিবারিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে ভিকি কৌশকে কটাক্ষ করে লিখলেন, 'ভিকি বাবা হিসেবে ন্যূনতম কাজটুকুও করে না। আর এখন স্বামী হিসেবেও হাসির পাত্র হয়ে উঠেছে!' এমনকী স্ত্রী ক্যাটরিনা কাইফকে অপমানের অভিযোগও উঠেছে ভিকি কৌশলের বিরুদ্ধে। সব মিলিয়ে মারাত্মক বিতর্কে বলিউড অভিনেতা।
