বিগত কয়েক মাস ধরেই বিনোদুনিয়ার অন্দরে ফিসফাস ছিল, ইমন চক্রবর্তী নাকি এবার রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন! এমনকী এও রটে যায় যে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট পেতে চলেছেন। যদিও সেই জল্পনাযজ্ঞে ইমন নিজেই জল ঢেলেছিলেন, তবে অনুরাগীরা মুখিয়ে ছিলেন জোড়াফুল শিবিরের নির্বাচনী তালিকার দিকে। অবশেষে মঙ্গলবার বিকেলে সব জল্পনার অবসান। তৃণমূলের তারকা প্রার্থীদের তালিকায় নাম নেই ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)।
ভোটের মুখে 'বাধ্য ছাত্রী'র মতো ইমনের এহেন পদক্ষেপই তাঁর নির্বাচনে লড়ার জল্পনা আরও পোক্ত করে। গায়িকার অনুরাগীদের একাংশও মুখিয়ে ছিলেন ভোটের ময়দানে তাঁকে দেখার জন্য। কিন্তু জল্পনাই সার! ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় সাংগঠনিক স্ট্র্যাটেজিতেই জোর দিলেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার আর চুপ থাকলেন না ইমন। সোশাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্টে নিন্দুকদের কার্যত একহাত নিলেন গায়িকা।
প্রথমটায় শোনা গিয়েছিল, লিলুয়ার ভূমিকন্যা হিসেবে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হতে পারেন ইমন চক্রবর্তী। আসলে গতবছর মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় গিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁর কণ্ঠে উন্নয়নের পাঁচালিও শোনা যায়। দুয়ে দুয়ে চার করে সেখান থেকেই ভোটে লড়ার জল্পনার সূত্রপাত! গুঞ্জন চাউড় হতেই গায়িকাকে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়। এমনকী তাঁর স্বর্গীয় মাকে নিয়েও কটু মন্তব্য করতে ছাড়েনি নেটবাসিন্দাদের একাংশ। এমতাবস্থায় সোশাল মিডিয়া থেকে অবসর ঘোষণা করেছিলেন ইমন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সেই সিদ্ধান্ত বদল করেন। ভোটের মুখে 'বাধ্য ছাত্রী'র মতো ইমনের এহেন পদক্ষেপই তাঁর নির্বাচনে লড়ার জল্পনা আরও পোক্ত করে। গায়িকার অনুরাগীদের একাংশও মুখিয়ে ছিলেন ভোটের ময়দানে তাঁকে দেখার জন্য। কিন্তু জল্পনাই সার! ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় সাংগঠনিক স্ট্র্যাটেজিতেই জোর দিলেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার আর চুপ থাকলেন না ইমন। সোশাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্টে নিন্দুকদের কার্যত একহাত নিলেন গায়িকা।
ইমন চক্রবর্তী, ছবি- ফেসবুক
ইমন চক্রবর্তীর মন্তব্য, "বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন! এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।" উল্লেখ্য, গত নভেম্বর মাসেই ইমন জানিয়েছিলেন যে, "এসব স্রেফ জল্পনা।" এবার প্রার্থী তালিকা ঘোষণায় সেই খবরেই সিলমোহর পড়ল।
