shono
Advertisement
Raj Chakraborty

সম্পত্তিতে স্বামীকে টেক্কা শুভশ্রীর, বিলাসবহুল বাড়ি-গাড়ি মিলিয়ে কত ধন টুয়েলভ পাশ রাজের?

একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে ঝকঝকে মার্কশিট নিয়ে বিধায়ক পদে বসেন। ছাব্বিশের বিধানসভা ভোটেও দ্বিতীয়বারের জন্য রাজের ওপরই বারাকপুর দখলের দায়িত্ব সঁপেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরে বাড়ি, আরবানায় বিলাসবহুল ফ্ল্যাট মিলিয়ে তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর সম্পত্তি কত?
Published By: Sandipta BhanjaPosted: 05:26 PM Apr 11, 2026Updated: 07:33 PM Apr 11, 2026

'রাজু' থেকে 'রাজ'- বহিরাগত হিসেবে টলিউডে পা রেখেই মূলধারার বাণিজ্যিক সিনেমার সুবাদে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তবে সিনেদুনিয়ার বাইরে বছর পাঁচেক ধরে রাজনীতিক হিসেবেও চর্চার শিরোনামে বিরাজ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে ঝকঝকে মার্কশিট নিয়ে বিধায়ক পদে বসেন। ছাব্বিশের বিধানসভা ভোটেও দ্বিতীয়বারের জন্য রাজের ওপরই বারাকপুর দখলের দায়িত্ব সঁপেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৮ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রে হলফনামা জমা দিয়েছেন রাজ চক্রবর্তী। সেই প্রেক্ষিতেই চর্চায় জোড়াফুল শিবিরের তারকা প্রার্থীর সম্পত্তির খতিয়ান।

Advertisement

রাজ চক্রবর্তীর নামে কোনও কৃষিজ জমি নেই, তবে হালিশহরের বাড়ির বর্তমান বাজারদর ৯৫ লক্ষ টাকা। তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে কোনও আইনি অভিযোগ কিংবা মামলা নেই। শিক্ষাগত যোগ্যতা দ্বাদ্বশ শ্রেণী পর্যন্ত। তবে হলফনামার হিসেব অনুযায়ী, সম্পত্তির নীরিখে স্বামীকে দশ গোল দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়!

বারাকপুরে ভোটপ্রচারে রাজ চক্রবর্তী। ছবি- সংগৃহীত

হলফনামা অনুযায়ী, পরিচালক-বিধায়কের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১০ লক্ষ ৫১ হাজার ১৬৭ টাকা। গয়না নেই। হাতে নগদ বলতে ৩১ হাজার ৩২৬ টাকা এবং ১ কোটি ২১ লক্ষ ৬৯ হাজার ২০৬ টাকা ব্যাঙ্ক ও বিমায় বিনিয়োগ রয়েছে। টাটা নেক্সন (৭ লক্ষ ৮৮ হাজার ২১২) এবং ভলভো এক্সসি ৯০'র (৮০ লক্ষ ৬২ হাজার ৪২৩) মতো দুটি বিলাসবহুল 'বাহন' রয়েছে বারাকপুরের বিদায়ী বিধায়কের। স্থাবর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়! আরবানায় ৪ কোটি টাকার এক বিলাসবহুল ফ্ল্যাট-সহ আরেকটি বৈসয়িক সম্পত্তিও রয়েছে তৃণমূলের তারকাপ্রার্থীর। যার বাজারদর ২ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে রাজ চক্রবর্তীর নামে কোনও কৃষিজ জমি নেই, তবে হালিশহরের বাড়ির বর্তমান বাজারদর ৯৫ লক্ষ টাকা। তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে কোনও আইনি অভিযোগ কিংবা মামলা নেই। শিক্ষাগত যোগ্যতা দ্বাদ্বশ শ্রেণী পর্যন্ত। তবে হলফনামার হিসেব অনুযায়ী, সম্পত্তির নীরিখে স্বামীকে দশ গোল দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়!

রাজ-শুভশ্রী। ফাইল ছবি

অভিনেত্রী-প্রযোজক শুভশ্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ কোটি ১৫ লক্ষ ৩৬ হাজার ৮৭৭ টাকা। বিদায়ী বিধায়কপত্নীর সোনার গয়নার বর্তমান বাজারদর জানলেও চক্ষু চড়কগাছ হতে বাধ্য! খতিয়ান অনুযায়ী, ১৯০০ গ্রাম সোনা রয়েছে শুভশ্রীর। যার বাজারদর ২ কোটি ৬০ লক্ষ ৬৮ হাজার টাকা। নায়িকা যে গয়না পরতে বেশ ভালোবাসেন, সেটা বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে তাঁর সাজপোশাকই বলে দেয়। ব্যাঙ্কে বিনিয়োগ করেছেন ১০ কোটি ৩৮ লক্ষ ৩৬ হাজার ১২৬ টাকা। অন্যদিকে নিজস্ব ফ্ল্যাট, গাড়ি সবমিলিয়ে শুভশ্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৬ লক্ষ ২৪ হাজার ৫৫৪ টাকা।

রাজ চক্রবর্তীর সম্পত্তির খতিয়ান

প্রতিপক্ষ কৌস্তভ বাগচীকে নিয়ে ভাবতে নারাজ বারাকপুরে তৃণমূলের 'তুরুপের তাস'। রাজের কথায়, "কাজের নীরিখেই লড়াই হবে। বারাকপুরে যতটা কাজের প্রয়োজন ছিল, তার ৭০ শতাংশ করতে পেরেছি। কোনও বাকবিতণ্ডার মধ্যে যেতে চাই না। আমি কী করেছি, আর প্রতিপক্ষরা কী করেছে, এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যে পরিষেবা দিয়েছেন সেটাই সকলের সামনে তুলে ধরা।..." 

বারাকপুরে রাজ চক্রবর্তী বনাম কৌস্তভ বাগচীর হাড্ডাহাড্ডি লড়াই। ফাইল ছবি

একুশের বিধানসভা ভোটে বারাকপুর কেন্দ্রে জিতে প্রথম বিধায়ক হন রাজ চক্রবর্তী। এবারও সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের যোদ্ধা পরিচালক। দলের তরফে দ্বিতীয়বার টিকিট পেয়েই এর আগে সংবাদ প্রতিদিনকে রাজ চক্রবর্তী বলেছিলেন, "আবার নতুন লড়াই। ৫ বছর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, আমার এলাকার মানুষেরা এবারও আমাকে সমর্থন করবেন। পাশে থাকবেন। আমার এক্তিয়ারের মধ্যে এযাবৎকাল বিধায়ক হিসেবে যতটা চেষ্টা করার, করেছি। দলও খুশি হয়ে আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। যথাসাধ্য চেষ্টা করব।" তবে প্রতিপক্ষ কৌস্তভ বাগচীকে নিয়ে ভাবতে নারাজ বারাকপুরে তৃণমূলের 'তুরুপের তাস'। রাজের কথায়, "কাজের নীরিখেই লড়াই হবে। বারাকপুরে যতটা কাজের প্রয়োজন ছিল, তার ৭০ শতাংশ করতে পেরেছি। কোনও বাকবিতণ্ডার মধ্যে যেতে চাই না। আমি কী করেছি, আর প্রতিপক্ষরা কী করেছে, এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যে পরিষেবা দিয়েছেন সেটাই সকলের সামনে তুলে ধরা। আগামী দিনে কী করতে পারি, সেটাই এখন লক্ষ্য।" অতঃপর তিনি যে গত পাঁচ বছরে বারাকপুরের 'ঘরের ছেলে' হয়ে উঠেছেন, সেকথাই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ চক্রবর্তী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement