১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ' (Dhurandhar 2)। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের মধ্যে ব্যপাক সাড়া ফেলেছে। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয় ভাগও ঝড় তুলেছে বক্স অফিসে। ছবিটি মুক্তির সপ্তাহ পেরতেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে হাজার কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে বলে দাবি সিনে বাণিজ্যে ট্র্যাকার 'স্যাকনিল্ক' (Sacnilk)-এর। মোট আয়ের পরিমান ১০০৬.৫০ কোটি। অন্যদিকে প্রথম সাতদিনে ভারতে আয় ৬০০ কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে।
ব্লকবাস্টার 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'-এর বিজয়রথ যেভাবে ছুটে চলেছে 'পাঠান', 'জওয়ান', 'ধুরন্ধর', 'দঙ্গল'-এর রেকর্ড ইতিমধ্যেই নস্যাৎ করে ফেলেছে। প্রশ্ন হল, বক্স অফিস কাঁপানো আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু-র রেকর্ড ভাঙতে পারবে রণবীরের ছবি?
উল্লেখ্য, 'পুষ্পা ২: দ্য রুল' ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী বক্সঅফিসে হইচই ফেলে দিয়েছিল। মোট আয়ের পরিমান ছিল ১০১১ কোটি। সেই নিরিখে বিচার করলে ধুরন্ধর ২-এর ভারতব্যাপী আয়ের পরিমান খানিকটা কম।
সাধারণ দর্শকের পাশাপাশি 'ধুরন্ধর ২'-এ রণবীরের অভিনয়ে বুঁদ খোদ সেলেবরা। আলিয়া ভাট থেকে শিল্পা শেট্টি, সিদ্ধার্থ মলহোত্রা থেকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, আল্লু অর্জুন, রাম চরণ, মহেশবাবু-সহ অনেকেই সিনেমার প্রশংসা করেছেন।
'পুষ্পা ২: দ্য রুল' মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী বক্সঅফিসে তেহেলকা তৈরি করেছিল। মোট আয়ের পরিমান ছিল ১০১১ কোটি। সেই নিরিখে বিচার করলে ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জের ভারতব্যাপী আয়ের পরিমান খানিকটা কম।
অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত আদিত্য ধর পরিচালিত ছবির প্রশংসা করে বলেন, 'ধুরন্ধরের মতো ছবি নতুন ভারত তৈরিতে অনুপ্রেরণা দেবে। এই ধরনের ভাবনা তুলে ধরতে আরও প্ল্যাটফর্মের এগিয়ে আসা উচিত।' আমিশা প্যাটেলও 'ধুরন্ধর ২'-এর পরিচালক আদিত্য ধরের গুণগান করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''চোখ খুলে দেওয়ার মতো একটি সিনেমা। ইন্ডাস্ট্রি যে ভাবে ধুরন্ধর-কে প্রশংসা করছে, সেটা সত্যিই দারুণ। ইন্ডাস্ট্রির এটা বোঝা উচিত আদিত্য একটা সিনেমা তৈরি করেছে কোনও প্রজেক্ট না। প্রকৃত অভিনেতাদের কাস্ট করেছে, ট্রেন্ডি ইনস্টাগ্রামারদের নয়।'
'পুষ্পা ২'-কে টেক্কা দিতে পারবেন রণবীর? ছবি: ইনস্টাগ্রাম
ভিকি কৌশলও ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 'ছাবা'-এর সাফল্যের পর জানিয়েছেন, বড় পর্দায় এই সিক্যুয়েলটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। প্রথম অংশটি তাঁর খুব ভালো লেগেছিল এবং ফ্র্যাঞ্চাইজিটি দর্শকের এত ভালোবাসা পাচ্ছে দেখে খুব খুশি।
