shono
Advertisement

দ্বিতীয় দিনেই কোটলায় ধুঁকছে শ্রীলঙ্কা, চালকের আসনে টিম ইন্ডিয়া

প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা। The post দ্বিতীয় দিনেই কোটলায় ধুঁকছে শ্রীলঙ্কা, চালকের আসনে টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Dec 03, 2017Updated: 12:55 PM Sep 21, 2019

ভারত- ৫৩৬/৭ ডিঃ (বিরাট ২৪৩, বিজয় ১৫৫)

Advertisement

শ্রীলঙ্কা- ১৩১/৩ (ম্যাথেউজ ৫৭*)

প্রথম ইনিংসে ভারত এগিয়ে ৪০৫ রানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী জানুয়ারি মাসেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গিয়ে তাঁদের মাঠেই খেলতে হবে বিরাট কোহলিদের। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টেই নিজেদের প্রস্তুতি সেরে রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু কোথায় কী? প্রথম টেস্টের পর বাকি দুই টেস্টে ন্যূনতম লড়াইটুকুও পাওয়া গেল না সিংহলীদের পক্ষ থেকে। তৃতীয় তথা শেষ টেস্টেও দ্বিতীয় দিনের শেষেই বলা যায় চালকের আসনে বিরাটরা। কারণ প্রথম ইনিংসে ভারতের ৫৩৬/৭ ডিঃ-এর জবাবে শ্রীলঙ্কার রান তিন উইকেট হারিয়ে ১৩১। তবে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ মিস না করলে আর দু’একটি উইকেট পড়তেই পারত।

[জানেন, কেন অনিচ্ছা সত্ত্বেও ইনিংস ডিক্লেয়ার করলেন বিরাট?]

কোটলা টেস্টে গোড়া থেকেই চালকের আসনে ভারত। সৌজন্যে সেই কোহলির মহারাজকীয় ফর্ম। আগের টেস্টে নাগপুরেও দ্বিশতরান হাঁকিয়েছিলেন। ম্যাচ তো জিতেইছেন। সেইসঙ্গে লারার সঙ্গে একাসনে বসেছিলেন তিনি। কোটলায় ছিল তা টপকানোর লক্ষ্য। যেভাবে বিরাটের ব্যাট চলছিল, তাতে নয়া রেকর্ড গড়া যে স্রেফ সময়ের অপেক্ষা, তা বোঝাই যাচ্ছিল। ক্রিকেট বিশেষজ্ঞ না হয়েও সকলেই অনুমান করতে পারছিলেন যে, কোনও অঘটন না ঘটলে শীর্ষে পৌঁছবেন কোহলি। হলও তাই। রবিবার টেস্টের দ্বিতীয় দিনের শুরুকে নিজের কেরিয়ারের ষষ্ঠ দ্বিশতরানটি হাসিল করেন ভারত অধিনায়ক। সেই সঙ্গে লারারও আগে বসিয়ে ফেললেন নিজের নাম। অধিনায়ক হিসেবে তিনিই এখন সর্বোচ্চ দ্বিশতরানের মালিক। রেকর্ডের নিরিখে একাসনে বসলেন বীরেন্দ্র সেওয়াগ আর শচীন তেণ্ডুলকরেরও। এই ফর্মে থাকলে তা টপকাতেও খুব বেশি সময় লাগবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি।

[কিংসলের গোলে মরশুমের প্রথম ডার্বির রং সবুজ-মেরুন]

তবে এরপরই এক আশ্চর্য ঘটনা ঘটে মাঠে। দিল্লির দূষণে মাঠেই অসুস্থ হয়ে পড়লেন একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ফিরোজ শাহ কোটলায় ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে। আর এর জেরে ফিল্ডিং করার মতোই খেলোয়াড় পেল না সফরকারী দল। বোলারদের মধ্যে দুই পেসারই ফিরে যান প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত সাত উইকেটে ৫৩৬ রানে নিজেদের ইনিংস ডিক্লেয়ার করে দিতে বাধ্য হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অবস্থা এরকম হয় যে, শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ এবং ফিজিও পর্যন্ত জার্সি পরে তৈরি হয়ে যান। শেষপর্যন্ত অবশ্য ড্রেসিংরুম থেকে ভারত অধিনায়ক জানিয়ে দেন, তারা ইনিংস ডিক্লেয়ার দিতে চান। ক্রিজে তখন রবীন্দ্র জাদেজা (৫) এবং ঋদ্ধিমান সাহা(৯) আর তারপরই যেন হাঁপ ছেড়ে বাঁচে শ্রীলঙ্কা দল। যদিও বিরাটের মুখ দেখে মনে হচ্ছিল তিনি মোটেও সন্তুষ্ট নন। ধারাভাষ্যকাররাও বারেবারে সে কথা বলেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই করুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। চা-পানের বিরতির আগেই পড়ে আরও একটি উইকেট। এরপর দিলরুয়ান পেরেরা এবং অ্যাঞ্জেলো ম্যাথেউজ দলের হাল ধরেন। জাদেজার বলে পেরেরা (৪২) আউট হলেও দিনের শেষে ক্রিজে রয়েছেন অধিনায়ক চান্ডিমাল (২৫) ও ম্যাথেউজ (৫৭)। তবে ভারতীয় ফিল্ডাররা ক্যাচ না ফসকালে হয়ত আরও লজ্জায় পড়ত শ্রীলঙ্কা।ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং জাদেজা একটি করে উইকেট পেয়েছেন।

[‘বিশ্বকাপ জিতলে লন্ডনের রাস্তায় জামা খুলে ঘুরবে কোহলি’]

The post দ্বিতীয় দিনেই কোটলায় ধুঁকছে শ্রীলঙ্কা, চালকের আসনে টিম ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার