shono
Advertisement
Sachin Tendulkar and Virat Kohli

কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন

কেন কোহলির উপর রাখলেন বুমরাহকে?
Published By: Arpan DasPosted: 06:24 PM Aug 30, 2026Updated: 06:24 PM Aug 30, 2026

শচীন তেণ্ডুলকরের শ্রেষ্ঠত্ব নিয়ে কারও প্রশ্ন নেই। ভারতের সর্বকালের ক্রিকেট ইতিহাসে তারপর কে? অনেকেই বলবেন বিরাট কোহলি। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন সেটা মনে করেন না। ভারতের সর্বকালের সেরা বাছতে বসে কোহলির উপর জায়গা দিলেন আরেক তারকা ক্রিকেটারকে। না, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি নন। কোহলির জায়গায় অশ্বিন বসালেন জশপ্রীত বুমরাহকে।

Advertisement

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট থেকে ভারতের ১৬ জন ক্রিকেটারের মধ্যে সেরা বাছতে বলা হয়েছিল অশ্বিনকে। সব ধরনের ক্রিকেটের নিরিখে তা বাছতে হত। সেখানে আটটি ব্র্যাকেট ছিল। শচীনকে সব জায়গাতেই এগিয়ে রাখেন তিনি। প্রথমে কোহলি ও রোহিতের মধ্যে এগিয়ে রাখেন কোহলিকে। আবার সুনীল গাভাসকর ও বীরেন্দ্র শেহওয়াগের মধ্যে তিনি দ্বিতীয়জনকে বেছে নেন। কারণ সব ধরনের ক্রিকেটে শেহওয়াগের গুরুত্ব বেশি। জাদেজার বদলে বেছে নেন ধোনিকে। নিজের উপরে রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

এরপরই ছিল কঠিন পরীক্ষা। সেখানে ধোনির জায়গায় বেছে নেন শেহওয়াগকে। শেষমেশ কোহলি ও বুমরাহর মধ্যে একজনকে বাছতে বলা হয়। অধিকাংশ ক্রিকেটপ্রেমীই হয়তো কোহলিকে পছন্দ করবেন। কিন্তু অশ্বিনের ভোট বুমরাহর দিকে। কেন কোহলি নন? প্রাক্তন স্পিনারের ব্যাখ্যা, "টেস্টে বিরাট কোহলি কিংবদন্তি। ও দারুণ খেলেছে। কিন্তু যদি তিন ফরম্যাট মিলিয়ে একজনকে বাছতে হয়, তাহলে আমি জশপ্রীত বুমরাহকে বেছে নেব। তাতে হয়তো একটু পক্ষপাতিত্ব আছে। কিন্তু আমার মত বদলাবে না।"

আসলে অশ্বিন নিজেও বোলার। এর আগেও তিনি বোলারদের বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। হয়তো সেই কারণেই বুমরাহর প্রতি পক্ষপাতিত্ব। তবে কোহলি-ভক্তরাও অশ্বিনের যুক্তির পালটা দিচ্ছেন। টেস্টে ৯২৩০ রান, টি-টোয়েন্টিতে ৪১৮৮, ওয়ানডেতে প্রায় ১৫ হাজার। এখনও খেলে চলেছেন। শচীনের শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত, কিন্তু এই পরিসংখ্যান নিয়ে কোহলি কীভাবে বুমরাহর পিছনে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement