shono
Advertisement

পণের দাবিতে বধূ নির্যাতন, কাঠগড়ায় বাংলাদেশি ক্রিকেটার

এশিয়া কাপের আগে বিপাকে ক্রিকেটার। The post পণের দাবিতে বধূ নির্যাতন, কাঠগড়ায় বাংলাদেশি ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:12 PM Aug 27, 2018Updated: 10:22 AM Aug 28, 2018

সুকুমার সরকার: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে গার্হস্থ্য হিংসা তথা বধূ নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যোগ হল সদ্য দলে ঢোকা মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের নাম। নিজের স্ত্রী শারমিন শামিরা উষাকে বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ টাকা পণের দাবিতে নিয়মিত নির্যাতন করতেন মোসাদ্দেক। এমনকী গত ১৫ আগস্ট তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন উষা।

Advertisement

[পন্থকে স্লেজিং ব্রডের, ইংলিশ পেসারকে ‘উচিত শিক্ষা’ দিলেন কোহলি]

সদ্য বাংলাদেশের এশিয়া কাপ দলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। এরই মধ্যে এই নয়া বিতর্কে জড়ানোয় তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। জানা গিয়েছে, বছর ছয়েক আগে নিজের তুতো বোন উষাকে বিয়ে করেন মোসাদ্দেক। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে নিজের স্ত্রীর উপর অত্যাচার শুরু করেন তিনি। বারবার শ্বশুরবাড়ির লোকজনের কাছে এক লক্ষ টাকা পণ হিসেবে দাবি করেন তিনি। জেলা বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রোশিনা খান জানিয়েছেন, মোসাদ্দেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মোসাদ্দেকের তরফে প্রাথমিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে, তাঁর ভাই মোসাব্বের হোসেন উষার আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি বিয়ের পর থেকেই মতানৈক্য ছিল ওই দম্পতির। গত ১৫ আগস্ট বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠানো হয় শারমিন উষাকে। কিন্তু শারমিন চুক্তির থেকে অনেক বেশি টাকা দাবি করছেন বিবাহ-বিচ্ছেদের জন্য। সেই টাকা দিতে রাজি না হওয়ায় মোসাদ্দেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন উষা।

[এশিয়ান গেমসে ইতিহাস গড়ে ব্রোঞ্জ সাইনার, সিন্ধুর সামনে সোনার হাতছানি]

এর আগেও একাধিক বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই সন্তানসম্ভবনা স্ত্রীকে লাথি মেরে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের পেসার মহম্মদ শাহিদ। আরেক বাংলাদেশি ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে উঠেছিল জোর করে পণ আদায় করার অভিযোগ। আরাফাত সানির বিরুদ্ধেই উঠেছে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ। নিজের এক স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ ওঠে এই স্পিনারের বিরুদ্ধে। একের পর এক অক্রিকেটীয় বিতর্ক বাংলাদেশ ক্রিকেটের জন্য যে ভাল লক্ষণ নয়, বা বলাই বাহুল্য।  

The post পণের দাবিতে বধূ নির্যাতন, কাঠগড়ায় বাংলাদেশি ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement