shono
Advertisement
RCB and RR

৩২ হাজার কোটিতে বিক্রিত রাজস্থান-আরসিবি, বিসিসিআইয়ের পকেটে ঢুকল কত?

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের দুই ফ্রাঞ্চাইজি। ভারতীয় মুদ্রায় ১৬,৮৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে কোহলিদের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে রাজস্থান রয়্যালসের দাম উঠেছে ১৫,৩০০ কোটি টাকা।
Published By: Arpan DasPosted: 03:30 PM Mar 27, 2026Updated: 05:40 PM Mar 27, 2026

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের দুই ফ্রাঞ্চাইজি। ভারতীয় মুদ্রায় ১৬,৮৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে কোহলিদের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। অন্যদিকে রাজস্থান রয়্যালসের (RR) দাম উঠেছে ১৫,৩০০ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে দু'টো দলের দাম উঠেছে প্রায় ৩২ হাজার কোটি টাকা। প্রশ্ন হল, এখান থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড কি কোনও টাকা পাচ্ছে? আর পেলেও কত টাকা পাচ্ছে?

Advertisement

প্রথম প্রশ্নের উত্তর হল, হ্যাঁ পাচ্ছে। কত টাকা পাচ্ছে? জানা গিয়েছে রাজস্থানের বিক্রিত অর্থ থেকে প্রায় ১৫৫০ কোটি টাকা ও আরসিবি'র বিক্রিত অর্থ থেকে ১৫৮৩ কোটি টাকা পাবে বোর্ড। আসলে প্রতিটি ট্রান্সফার ফি থেকে বোর্ড ৫ শতাংশ করে আয় করে। দশটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই এই চুক্তি আছে। তার ফলে যখনই কোনও দলের হাত বদল হবে, তখনই বোর্ড লাভবান হবে।

তবে এখনই বোর্ড ঠিক কত টাকা আয় করেছে, তা বলা সম্ভব নয়। কারণ, ভারতের বাইরে রাজস্থান রয়্যালের আরও তিনটি দেশে ‘সিস্টার ফ্র্যাঞ্চাইজি’ আছে। দক্ষিণ আফ্রিকায় আছে পার্ল রয়্যালস ও ওয়েস্ট ইন্ডিজের লিগে আছে বার্বাডোজ রয়্যালস। অর্থাৎ কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম একসঙ্গে তিনটি দল কিনেছে। যেহেতু রাজস্থানের তিনটি দল আছে, তাই বিসিসিআইয়ের মোট কত আয় হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির প্রায় ১৭ হাজার কোটি টাকায় মালিকানা পেয়েছে। ওই কনসোর্টিয়ামে বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, আমেরিকান ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার এবং মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার থাকবে আদিত্য বিড়লা গ্রুপের হাতে। অন্যদিকে কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement