shono
Advertisement
Ben Stokes

নাইট ক্লাবে মারামারির জের, ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন 'অধিনায়ক' স্টোকস, দায়িত্বে কে?

এবার কেরিয়ার শেষ হওয়ার মুখে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। দোষী প্রমাণিত হলে স্টোকসকে চিরতর নির্বাসনে পাঠাতে পারে ইসিবি।
Published By: Subhajit MandalPosted: 09:11 PM Jun 10, 2026Updated: 09:21 PM Jun 10, 2026

নাইট ক্লাবে মারামারি। রাখবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি। এবার কেরিয়ার শেষ হওয়ার মুখে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল থেকে ছেঁটে ফেলল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ছেঁটে ফেলা হয়েছে ওই বিতর্কে নাম জড়ানো বোলার গাস অ্যাটকিনসনকেও।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইসিবি। সেই দলে স্টোকস ও অ্যাটকিনসনকে ছেঁটে ফেলা হয়েছে। অস্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জো রুটকে। শেষ বার ২০২২ সালের মার্চে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন রুট। ইসিবি সূত্রের খবর, বেন স্টোকস, অ্যাটকিনসনদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জাতীয় দলে রাখা হবে না। ইসিবি সাফ বলে দিচ্ছে, "তদন্ত প্রক্রিয়া চলায় ১৭ জুন থেকে শুরু হতে চলা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে নেওয়া হচ্ছে না।" যা খবর তাতে, দোষী প্রমাণিত হলে স্টোকসকে চিরতর নির্বাসনে পাঠাতে পারে ইসিবি।

বেন স্টোকসের বিরুদ্ধে অভিযোগ, পানশালায় মদ্যপানের পর এক রাগবি প্লেয়ারের সঙ্গে মারামারিতে জড়ান তিনি। ঘটনাটি ঘটে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট জয়ের পর। সেলিব্রেশন করতে লন্ডনের পানশালায় যান স্টোকস, আটকিনসনরা। জানা গিয়েছে, প্রচুর মদ্যপানের পর ইংল্যান্ডেরই রাগবি প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। কিন্তু ঘটনা ওই পানশালাতেই শেষ হয়নি। পরে রাস্তায় মারামারির ঘটনা ঘটে। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। সাড়ে ছ’ফুট ও ১২৫ কেজি’র রাগবি প্লেয়ার তোতোয়া একের পর এক ঘুসি ছুড়তে থাকেন ক্রিকেটারদের উদ্দেশ্যে। এক-একটা ঘুসিতে মাটিতে ছিটকে পড়েন স্টোকসরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ইংরেজ ক্রিকেট বোর্ড। স্টোকসদের আপাতত বতিলের খাতায় রাখল ইংল্যান্ড। আসলে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের এই পানশালা কাণ্ড প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও পানশালায় মারামারি করেছিলেন তারকা অলরাউন্ডার।

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দল:
জো রুট (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রু, অলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement