shono
Advertisement
Chris Gayle

স্বল্পবসনা লাস্যময়ীদের সঙ্গে উদ্দাম নাচ, 'জামাইকা চলে এসো', কাকে বললেন গেইল? ভাইরাল ভিডিও

জীবন তাঁর কাছে বর্ণময়। সেলিব্রেশন, সেলিব্রেশন এবং সেলিব্রেশন। এই মন্ত্রই তাঁর জীবনের ‘সহজপাঠ’।
Published By: Prasenjit DuttaPosted: 07:50 PM Aug 14, 2026Updated: 09:47 PM Aug 14, 2026

'লিভ লাইফ কিং সাইজ।' অর্থাৎ রাজকীয় ঢঙে জীবন উপভোগ করতে হবে। এই কথাটাই খাটে 'দ্য ইউনিভার্সাল বসে'র ক্ষেত্রে। জীবন তাঁর কাছে বর্ণময়। সেলিব্রেশন, সেলিব্রেশন এবং সেলিব্রেশন। এই মন্ত্রই তাঁর জীবনের 'সহজপাঠ'। এসব নিয়েই মেতে থাকেন ক্যারিবিয়ান কিংবদন্তি। এবার তাঁর মনোবাসনা, জন্মদিনের পার্টিতে জামাইকা আসুক তাঁর ভক্তরা।

Advertisement

সেপ্টেম্বরের ২১ তারিখ। দোরগোড়ায় ক্যারিবিয়ান 'দানবে'র জন্মদিন। এমন একটা 'সন্ধিক্ষণে' কি পার্টি থেকে দূরে থাকতে পারেন গেইল (Chris Gayle) ? ৪৭ বছরে পা দেবেন। সেই বার্থডে পার্টির আগেই স্বল্পবসনাদের ভিড়ে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেই জন্মদিনের পার্টির আমন্ত্রণ জানিয়েছেন। স্বল্পবসনাদের সঙ্গে উদ্দাম নাচতে নাচতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "১৯ সেপ্টেম্বর (জন্মদিনের দু'দিন আগে) আমার জন্মদিনের পার্টিতে জামাইকায় চলে এসো।"

ক্রিকেট থেকে দূরে থাকলেও সোশাল মিডিয়ায় সক্রিয় তিনি। নানা ছবি-ভিডিওতে ভরে রয়েছে তাঁর ইনস্টাগ্রাম। সেখানে সিংহভাগ জুড়ে থাকে গেইলের পার্টি লাইফের ছবি। মূলত বিশ্বের নানা প্রান্তের কার্নিভ্যালে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় 'ইউনিভার্সাল বস'কে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। লাস্যময়ীদের ভিড়ে একেবারে খুল্লামখুল্লা মেজাজে দেখা গেল তাঁকে। তাঁর হাতে পানীয়র গ্লাস। আর হুল্লোড়ে মেতে প্রাক্তন বাঁহাতি তারকা। ঠিক যেভাবে বোলারদের মাঠের বাইরে ফেলতেন, তেমনই বেপরোয়া তিনি।

গেইলের এই ঘোষণায় জল্পনা, এবার আরও বড় করে আয়োজন করা হবে তাঁর জন্মদিনের পার্টি? গতবার জন্মদিনের প্রাক্কালে স্বল্পবসনাদের সঙ্গে বসে গেইল ঘোষণা করেছিলেন, "মেয়েরা, এবার পার্টি শুরু করো।" এবারও তার ব্যতিক্রম হল না। স্বল্পবসনারা যখন নিতম্ব দুলিয়ে বাউন্স মিউজিকের সঙ্গে 'টুয়ার্কিং' (এক ধরনের নাচের ফর্ম)-এর ছন্দে নাচছেন, তখন গেইলের সদর্প আমন্ত্রণ, "জামাইকা চলে এসো।" গেইলের ভিডিও পোস্ট দেখে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। অধিকাংশেরই মত, তাঁকে দেখে শেখা উচিত, জীবন কীভাবে কাটাতে হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement