shono
Advertisement
Padma Shree

'প্রেমিকা'র উপস্থিতিতে পদ্মশ্রী গ্রহণ হরমনপ্রীতের, কেন রাষ্ট্রপতি ভবনে এলেন না রোহিত?

চলতি বছরে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেখানে রোহিত-হরমনপ্রীত সহ মোট ৯ জন ক্রীড়াবিদের নাম আছে।
Published By: Arpan DasPosted: 07:50 PM May 25, 2026Updated: 09:35 PM May 25, 2026

পদ্মসম্মানে ভূষিত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন হরমনপ্রীত। তবে এদিন সম্মান গ্রহণে আসেননি পুরুষ দলের ক্রিকেটার রোহিত শর্মা। চলতি বছরে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেখানে রোহিত-হরমনপ্রীত সহ মোট ৯ জন ক্রীড়াবিদের নাম আছে। কিন্তু কেন এলেন না রোহিত?

Advertisement

সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ২ জন পদ্মবিভূষণ, ৬ জন পদ্মভূষণ ও ৫৮ জন পদ্মশ্রী'র হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তসর রঙের চুড়িদারে সম্মান গ্রহণ করেন হরমনপ্রীত। গতবছর দেশের মাটিতে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জেতে ভারত। উইমেন ইন ব্লুর অধিনায়ক ছিলেন হরমনপ্রীত। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন হরমনপ্রীতের বিশেষ বান্ধবী নূপুর কাশ্যপ। 'বেস্ট ফ্রেন্ড' বলে নূপুরকে দাবি করলে তাঁদের সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ কি না, সেটা একটা প্রশ্ন। প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার ও হকি কোচ বলদেব সিং পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন।

তবে এদিন উপস্থিত ছিলেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ২০২৪ টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত। গতবছর তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। রবিবার মুম্বইতে আইপিএলে খেলেছেন রোহিত। জানা গিয়েছে, সময়সূচির কারণে রোহিত দিল্লির রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হতে পারেননি। পরে ফের আরেকটি অনুষ্ঠানে ভারতের ওয়ানডে দলের তারকা ক্রিকেটারের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আসলে পদ্ম সম্মান একাধিক অনুষ্ঠানের মধ্যে দেওয়া হয়। অর্থাৎ সময়ান্তরে অনেককে একসঙ্গে ডেকে এই সম্মান তাঁদের হাতে তুলে দেওয়া হয়। রোহিতকেও সেভাবেই দেওয়া হবে।

এছাড়া ২০২৬ সালের একমাত্র ক্রীড়াবিদ হিসাবে দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বিজয় অমৃতরাজ। ১৯৮৩ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তারও আগে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ভারতীয় ক্রীড়ায় অসামান্য অবদানের জন্য় এবার পদ্মভূষণ পাচ্ছেন তিনি। এর সঙ্গে ভারতীয় মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া পাচ্ছেন পদ্মশ্রী। মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভি। জর্জিয়ার নাগরিক হলেও সুশীল কুমার, যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াদের মতো অলিম্পিক পদকজয়ীদের কোচিং করিয়েছেন মেস্তভিরিশভি। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন কে পাজানিভেল, তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলামবাম মার্শাল আর্টে অনবদ্য অবদানের জন্য। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারে অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মশ্রী পাচ্ছেন ভগবানদাস রায়কর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement