shono
Advertisement
India vs Australia

গাব্বায় 'বিপজ্জনক' আবহাওয়া, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য বন্ধ খেলা, সরানো হচ্ছে দর্শকদেরও

বৃষ্টি নেই, তবু বিপজ্জনক আবহাওয়ার জন্য গাব্বায় বন্ধ খেলা।
Published By: Subhajit MandalPosted: 02:42 PM Nov 08, 2025Updated: 02:53 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিপাত বা খারাপ আবহাওয়ার জন্য খেলা বন্ধ, এ দৃশ্য খেলার মাঠে আকছার দেখা যায়। কিন্তু ব্রিসবেনে শনিবার এমন দৃশ্য দেখা গেল, যা অস্বাভাবিক। বৃষ্টি নেই। শুধু ঘন ঘন বজ্রপাত। প্রবল শব্দ। যার জেরে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে খেলা বন্ধ করে দিতে হল। যদিও খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি শুরু হয়। 

Advertisement

শুধু ক্রিকেটারদের নয়, সমর্থকদের সুরক্ষা নিয়েও উদ্বিগ্ন স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই মাঠের একেবারে নিচের দিকে শেডহীন গ্যালারিতে যে দর্শকরা বসে ছিলেন, তাঁদের উপরের সারিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিচের সারিতে কাউকে বসতে দেওয়া হয়নি। এমনকী, খেলা বন্ধ হওয়ার পর জায়ান্ট স্ক্রিনে আবহাওয়া নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, "আমরা বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন। দয়া করে নিরাপদ জায়গায় আশ্রয় নিন।"

এদিন ম্যাচের শুরুটা অবশ্য নির্ধারিত সময়েই হয়েছিল। এদিন ফের টস হারে ভারত। অজিরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলে একটি বদল করা হয়েছে। তিলক বর্মাকে বিশ্রাম দিয়ে এই ম্যাচের জন্য সুযোগ দেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। এর বাইরে আর কোনও বদলে নেই। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাও দুর্দান্ত করছে টিম ইন্ডিয়া। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত ৪ ওভার ৫ বলে বিনা উইকেটে ৫২ রান করেছে টিম ইন্ডিয়া। এদিন টি-২০ কেরিয়ারে হাজারতম রানটাও করে ফেলেছেন অভিষেক শর্মা। মাত্র ২৮ ইনিংস এই মাইলফলক ছুঁলেন তিনি। দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসাবে এই কীর্তি অভিষেকের। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে হাজার রান করেছিলেন ২৭ ইনিংসে।

সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ফলে শনিবার গাব্বায় কোনওভাবে খেলা না হলে সিরিজ ভারতের পকেটে ঢুকে যাবে। সদ্য ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া হেরেছে। এই সিরিজ জিতলে সেটার বদলা নিশ্চিত করে ফেলবে গম্ভীর ব্রিগেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement