shono
Advertisement

জানেন ৩০০তম ম্যাচে কী কী রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি?

জেনে নিন সেই তথ্য। The post জানেন ৩০০তম ম্যাচে কী কী রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Aug 30, 2017Updated: 06:53 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কেরিয়ারে নতুন মাইলস্টোন ছোঁয়ার পথে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওয়ান ডে কেরিয়ারের ৩০০ তম ম্যাচটি খেলতে চলছেন মাহি। আর এমন গুরুত্বপূর্ণ দিনে তাঁকে জয় উপহার দিতে চাইছেন সতীর্থরা। এর মধ্যেই ধোনির সামনে আরও নতুন দু’টি বিশ্বরেকর্ড গড়ার হাতছানি।

Advertisement

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আর একটি স্টাম্পিং করতে পারলেই ওয়ানডে ইতিহাসে স্টাম্পিংয়ের শতরান করে ফেলবেন তিনি। বর্তমানে তিনি ৯৯ স্টাম্পিংয়ের মালিক। সমসংখ্যক স্ট্যাম্পিং করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গকারা। এছাড়া আরেকটি ম্যাচে নটআউট থাকলে তিনি ওয়ানডেতে সবচেয়ে বেশিবার নটআউট থাকার রেকর্ড করে ফেলবেন। ২৯৯ টি ম্যাচে মোট ৭২ বার নটআউট ধোনি। এই রেকর্ডে আপাতত ধোনির পাশেই নাম রয়েছে শ্রীলঙ্কার চামিন্ডা ভ্যাস এবং দক্ষিণ আফ্রিকার শন পোলকের। অর্থাৎ একইসঙ্গে দু’টি রেকর্ডের হাতছানি ধোনির সামনে।

[প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে তাক লাগালেন শাকিবরা]

সিরিজ জয় সম্পূর্ণ। এবার নতুন লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। শুধু ধোনির ৩০০তম ম্যাচে জয় উপহার দেওয়াই নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টের লক্ষ্য, টেস্ট সিরিজের পর একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা। এবং সেই লক্ষ্যে সফল হতে গেলে বৃহস্পতিবার জিততেই হবে। এর পাশাপাশি শেষ দুটি ম্যাচে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরীক্ষা—নিরীক্ষার রাস্তাতে হাঁটতে চলেছে, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করেন, সিরিজ যখন জেতাই হয়ে গিয়েছে, তা হলে যাঁরা এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি তাঁদের দেখে নেওয়া হবে। এবং এই চিন্তাভাবনাকে সামনে রেখেই চতুর্থ একদিনের ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে সম্ভবত পরিবর্তন আসতে চলেছে। মণীশ পাণ্ডে, কুলদীপ যাদবের দলে আসার সম্ভাবনা প্রবল। তবে কুলদীপ দলে এলে যজুবেন্দ্র চাহাল অথবা অক্ষরের মধ্যে একজনকে বাদ পড়তে হবে।

[রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত সর্দার সিং-দেবেন্দ্র ঝাঝারিয়া]

উলটোদিকে শ্রীলঙ্কা আরও সমস্যায় পড়েছে। অস্থায়ী অধিনায়ক কাপুগেদারা চোটের কারণে চতুর্থ ম্যাচে অনিশ্চিত। অধিনায়কত্ব করবেন লাসিথ মালিঙ্গা। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে জানালেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়াটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি মনে করি আমাদের দলটা বেশ ভালই।’ এরপরই ধোনির প্রসঙ্গে তিনি বলেন, ‘৩০০তম ম্যাচ খেলতে পারাটা বিরাট বড় সাফল্য।’

The post জানেন ৩০০তম ম্যাচে কী কী রেকর্ডের সামনে দাঁড়িয়ে ধোনি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার