shono
Advertisement
IPL 2026

'কবে পাঁচ ছক্কা মেরেছিল, পাঁচ নম্বরে খেলার যোগ্যই নয় রিঙ্কু', বিস্ফোরক প্রাক্তন ওপেনার

চলতি মরশুমে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা রিঙ্কুর ফর্ম। ২০২৩ সালের পর থেকে সেভাবে রিঙ্কুর ব্যাট কথা বলেনি।
Published By: Subhajit MandalPosted: 04:49 PM Apr 15, 2026Updated: 04:49 PM Apr 15, 2026

আইপিএল মরশুমের শুরুটা যেমন জঘন্য করেছে কেকেআর, তেমনই বিশ্রী হয়েছে টিমের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংয়ের। শুধু এই মরশুম বলে নয়, গত দুই মরশুমেই কেকেআর জার্সিতে সেভাবে জ্বলে উঠতে পারেননি রিঙ্কু। যা নিয়ে এবার ইতিউতি প্রশ্ন ওঠা শুরু করেছে। প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। তিনি রিঙ্কুর যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।

Advertisement

শ্রীকান্ত বলছেন, "রিঙ্কু মারকাটারি ব্যাটারই নন। ওই যে পাঁচ ছক্কা মেরেছিল সেটা বহুদিন আগে। আজও আমরা ওটা নিয়েই কথা বলে যাই। ও আসলে স্ট্রাইক রোটেট করে খেলাটা পছন্দ করে। কিন্তু ওভারে ১০-১২ রানের বেশি দরকার হলেই ও চাপে পড়ে যায়। ওটা ও তুলতে পারবেই না।"

শ্রীকান্তের সাফ কথা, কেকেআরের ভাইস ক্যাপ্টেন পাঁচ নম্বরে খেলার যোগ্যই নন। প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, "ও সাত নম্বরে খেলার জন্য বেশি উপযুক্ত। হয়তো পাঁচ ওভারে যখন ৫০ রান দরকার তখন ও খেলে দিতে পারে। রিঙ্কুকে পাঁচ নম্বরে খেলানোই উচিত নয়। যেভাবে ওকে ইনিংস গড়তে বলা হচ্ছে, সেটাতে ও কার্যকরী নয়।" শ্রীকান্ত বলছেন, কেকেআরের উচিত রিঙ্কুকে ফিনিশার হিসাবে খেলানো। ওই কাজটাই ও জাতীয় দলের হয়ে করে আসছেন।

প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, "ও সাত নম্বরে খেলার জন্য বেশি উপযুক্ত। হয়তো পাঁচ ওভারে যখন ৫০ রান দরকার তখন ও খেলে দিতে পারে। রিঙ্কুকে পাঁচ নম্বরে খেলানোই উচিত নয়। যেভাবে ওকে ইনিংস গড়তে বলা হচ্ছে, সেটাতে ও কার্যকরী নয়।"

বস্তুত, ২০২৩ সালের পর থেকে সেভাবে রিঙ্কুর ব্যাট কথা বলেনি। মাঝে ইতিউতি দু-একটা ভালো ইনিংস খেললেও ধারাবাহিকতার দেখা মিলছে না তাঁর খেলায়। তাছাড়া আগে যে মারকাটারি ইনিংসগুলি খেলে তিনি পরিচিতি পান, সেসবও আজকাল দেখা যায় না। বস্তুত এই মরশুমে কেকেআরের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে জরুরি রিঙ্কুর ফর্মে ফেরাটা। শ্রীকান্তের পরামর্শ মেনে নাইটরা কি রিঙ্কুর ব্যাটিং পজিশন বদলাবে, সেটাই লাখ টাকার প্রশ্ন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement