shono
Advertisement
MS Dhoni

ভারসাম্য নষ্ট হবে! পুরোপুরি ফিট হয়েও চেন্নাই দলে ফিরতে চাইছেন না ধোনি!

চোট সমস্যা অতীত। এখন তিনি পুরোপুরি ফিট। কিন্তু তা সত্ত্বেও রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আদৌ নামবেন কি মহেন্দ্র সিং ধোনি?
Published By: Subhajit MandalPosted: 11:37 AM Apr 26, 2026Updated: 04:54 PM Apr 26, 2026

চোট সমস্যা অতীত। এখন তিনি পুরোপুরি ফিট। কিন্তু তা সত্ত্বেও রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আদৌ নামবেন কি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? প্রশ্নটা থেকেই যাচ্ছে। শোনা যাচ্ছে, দলের ভারসাম্যের কথা মাথায় রেখে নাও খেলতে পারেন মাহি।

Advertisement

শেষ চারটি ম্যাচে তিনটি জয়ই পুরো বদলে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। আরও স্পষ্ট করে বললে, শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০৩ রানে জয় চেন্নাইয়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এই আত্মবিশ্বাস নিয়ে রবিবার আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে চেন্নাই। তবে এই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ধোনি।

চোটের জন্য চলতি আইপিএলে এখনও নামেননি চেন্নাইয়ের মহাতারকা। শনিবার চেন্নাইয়ের অনুশীলনে প্রবলভাবেই তাঁর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অনেকেই মনে করছেন, গুজরাটের বিরুদ্ধে হয়তো মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত ধোনি। কিন্তু তিনি নামবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ধোনি মনে করছেন, এই মুহূর্তে তাঁর দল দারুন ছন্দে রয়েছে। প্রথম একাদশে সকলেই মোটামুটি থিতু। এই অবস্থায় তিনি প্রথম একাদশে ঢুকতে গেলে দলের ভারসাম্য নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আজকের ম্যাচ নাও খেলতে পারেন মাহি। অবশ্য ম্যানেজমেন্ট তাঁকে প্লে-অফের আগে নামিয়ে দিতে চাইছে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

চেন্নাই ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে রয়েছে। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স আবার শেষ চারটি ম্যাচের মধ্যে দু'টি জিতেছে। হেরেছে দু'টিতে। তারা সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে। দু'টি দলই চাইছে ম্যাচ জিতে প্রথম চারে প্রবেশ করতে। যাতে প্লে-অফ খেলার সুযোগ পাওয়া যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement