shono
Advertisement
IPL 2026

আইপিএলের সূচি ঘোষণা হতেই উন্মাদনা তুঙ্গে, কীভাবে কাটবেন টিকিট?

যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে প্রথম ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে। প্রথম ম্যাচে বিরাট কোহলিদের দেখতে আট থেকে আশি, সব বয়সের মানুষ ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট রেজিস্ট্রেশন শুরু হতেই সেই ইঙ্গিত পাওয়া গেল। 
Published By: Prasenjit DuttaPosted: 11:38 AM Mar 12, 2026Updated: 11:39 AM Mar 12, 2026

আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা হতেই সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা। ২৮ ফেব্রুয়ারি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম সংস্করণের ঢাকে কাঠি পড়তে চলেছে। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে। প্রথম ম্যাচে বিরাট কোহলিদের দেখতে আট থেকে আশি, সব বয়সের মানুষ ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট রেজিস্ট্রেশন শুরু হতেই সেই ইঙ্গিত পাওয়া গেল। 

Advertisement

কোথায় পাওয়া যাবে টিকিট
ক্রিকেটপ্রেমীরা জনপ্রিয় টিকিটিং প্ল্যাটফর্ম যেমন BookMyShow এবং Paytm Insider-এর মাধ্যমে টিকিট কেটে নিতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কেনার সুযোগ থাকবে।

টিকিটের দাম
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি'র ঘরের ম্যাচগুলির টিকিটের দাম সাধারণত ২৩০০ থেকে ২৮০০ টাকা থেকে শুরু হয়। মাঝের সারির আসনের দাম ৩৫০০ থেকে ৭৫০০ টাকার মধ্যে থাকতে পারে। প্যাভিলিয়ন বা প্রিমিয়াম টেরেসে বসে ম্যাচ উপভোগ করতে চাইলে ৮০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত গুনতে হতে পারে দর্শকদের। আর কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম ৩০,০০০ টাকারও বেশি হতে পারে। এছাড়া কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটের দাম ৩০ হাজার টাকারও বেশি হতে পারে। এই আসনগুলোতে সাধারণত আরামদায়ক লাউঞ্জ, বিশেষ খাবার ও আলাদা প্রবেশপথের সুবিধা থাকে।

কীভাবে বুক করবেন
টিকিট বুক করার জন্য প্রথমে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে লিখতে হবে ‘RCB vs SRH IPL 2026’। এরপর পছন্দের স্ট্যান্ড ও আসনের সংখ্যা বেছে নিয়ে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলেই বুকিং নিশ্চিত হবে। পেমেন্ট করা যাবে ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

দ্রুত শেষ হয়ে যেতে পারে টিকিট
চিন্নাস্বামী স্টেডিয়ামের ধারণক্ষমতা সীমিত। তার উপর আবার উদ্বোধনী ম্যাচ। সেই কারণে টিকিট দ্রুত বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই আগ্রহী দর্শকরা আগেভাগে টিকিট বুক করে নিতে চাইবেন।

কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে ২৯ মার্চ। কেকেআরের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তবে প্রথম ম্যাচটি বিপক্ষের ঘরের মাঠ, ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে হবে ক্যামেরন গ্রিনদের। এরপর ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। এরপরের দু’টি ম্যাচও ঘরের মাঠ খেলবে অজিঙ্কা রাহানের দল। ম্যাচগুলি রয়েছে যথাক্রমে ৬ এপ্রিল এবং ৯ এপ্রিল। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। কয়েকদিনের মধ্যেই কেকেআর ম্যাচের টিকিট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement