shono
Advertisement
Vaibhav Sooryavanshi

'ওকে খেলতে দেবেন না', বৈভবকে খেলালেই রাজস্থানের বিরুদ্ধে মামলার হুমকি সমাজকর্মীর

বৈভব সুর্যবংশীকে অদ্ভুত সমস্যায় রাজস্থান রয়্যালস। ১৫ বছর বয়সি ক্রিকেটার মাঠে নামলেই মামলা দায়ের করা হবে রাজস্থানের বিরুদ্ধে। এতদিন বৈভবকে নিয়ে সমস্যায় পড়ত অন্য দলগুলো। তাকে বল করলেই মাঠের বাইরে পাঠিয়ে দিত। এবার সমস্যা রাজস্থানের জন্য।
Published By: Arpan DasPosted: 02:39 PM May 03, 2026Updated: 04:25 PM May 03, 2026

বৈভব সুর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) অদ্ভুত সমস্যায় রাজস্থান রয়্যালস। ১৫ বছর বয়সি ক্রিকেটার মাঠে নামলেই মামলা দায়ের করা হবে রাজস্থানের বিরুদ্ধে। এতদিন বৈভবকে নিয়ে সমস্যায় পড়ত অন্য দলগুলো। তাকে বল করলেই মাঠের বাইরে পাঠিয়ে দিত। এবার সমস্যা রাজস্থানের জন্য। কী কারণে মামলা দায়েরের হুমকি কর্নাটকের এক সমাজকর্মী?

Advertisement

১৫ বছরেই আইপিএল মাতিয়ে দিয়েছে বৈভব। ১০ ম্যাচে ৪০৪ রান করেছে রাজস্থানের ক্রিকেটার। এবার একটা সেঞ্চুরিও হয়ে গিয়েছে। বৈভবকে মাঠে দেখার জন্য অপেক্ষায় থাকে দেশের ক্রিকেটভক্তরা। আর সেখানে কর্নাটকের এক সমাজকর্মীর বক্তব্য, বৈভব মাঠে নামলেই তিনি রাজস্থানের বিরুদ্ধে মামলা ঠুকবেন। কেন? তাঁর দাবি, ১৫ বছর বয়সি ক্রিকেটারকে খেলানো শিশুশ্রমের শামিল।

সংবাদমাধ্যমে এসে ওই ব্যক্তি বলেন, "১৫ বছরের একজনকে খেলিয়ে তাকে শোষণ করছে রাজস্থান। সে নিতান্তই শিশু। তাকে পেশাদার ক্রিকেট লিগে খেলানো হচ্ছে। এটা শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়। তারা কীভাবে একজন নাবালককে এরকম একটি বড় লিগে খেলাচ্ছে? এই অল্প বয়সে ক্রিকেট খেলার পরিবর্তে তার উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া ও স্কুলে যাওয়া। এটা অন্য শিশুদের কাছে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করে।"

তিনি আরও বলেন, "আমি এর তীব্র নিন্দা জানাই। শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের জন্য রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করব বা আইনি মামলা করব। বৈভবকে আইপিএলে খেলতে দেবেন না। এটা শিশুশ্রম। ওর এখন পড়াশোনা করা উচিত।" উল্লেখ্য, ভারতের শিক্ষার অধিকার আইনে ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বিনামূল্যে ও আবশ্যিক ভাবে স্কুলে পাঠানোর কথা বলা হয়েছে। তবে পরিবার বা পারিবারিক ব্যবসা, এবং বিনোদনশিল্প ও খেলাধুলার ক্ষেত্রে ১৪ বছরের কম বয়সিদের নিয়োগ করা যায়। তবে সেক্ষেত্রে দেখতে হবে কাজ যেন ঝুঁকিপূর্ণ না হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement