shono
Advertisement
IPL 2026

ফের আইপিএল জয়ের স্বপ্নে বিভোর! আরসিবি'র জার্সি পরলেই বিনামূল্যে যাত্রা, অফার অটোচালকের

ভারতে ক্রিকেট শুধু খেলা নয়, আবেগের নাম। আজ থেকে শুরু হয়েছে আইপিএল-পক্ষ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যেন জীবন্ত হয়ে উঠেছে এক অটোচালকের উদ্যোগে।
Published By: Prasenjit DuttaPosted: 08:11 PM Mar 28, 2026Updated: 08:13 PM Mar 28, 2026

ভারতে ক্রিকেট শুধু খেলা নয়, আবেগের নাম। আজ থেকে শুরু হয়েছে আইপিএল-পক্ষ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যেন জীবন্ত হয়ে উঠেছে এক অটোচালকের উদ্যোগে। যেখানে ভাড়ার চেয়ে বড় হয়ে উঠেছে সমর্থনের টান। আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের আগে মন জিতলেন ওই অটোচালক। তাঁর অকপট ঘোষণা, আরসিবি'র জার্সি পরলেই করা যাবে বিনামূল্যে যাতায়াত।

Advertisement

তাঁর এই উদ্যোগ ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, অটোর ভেতরে লেখা তাঁর হৃদয়ের কথা, “আজ আরসিবি বনাম এসআরএইচ ম্যাচ। আরসিবি'র জার্সি পরলে ভাড়া লাগবে না। এবারের কাপও আমাদেরই। ‘এ সালা কাপ নামদু ২.০’। আরসিবি চিরকাল।” এই কয়েকটি লাইনের মধ্যেই যেন ধরা পড়েছে এক সমর্থকের স্বপ্ন, বিশ্বাস আর অদম্য ভালোবাসা। অর্থের হিসাব সেখানে গৌণ। প্রাধান্য পেয়েছে দলের প্রতি নিঃস্বার্থ আবেগ।

সোশাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই আবেগে ভেসেছেন সমর্থকরা। অনেকেই বলছেন, 'এটাই তো আসল ক্রিকেট। যেখানে মানুষ জেতে, ভালোবাসা জেতে।' গতবারের চ্যাম্পিয়ন হিসাবে নতুন মরশুম শুরু করছে আরসিবি। তাই প্রত্যাশা আকাশছোঁয়া। অন্যদিকে, ২০২৪-এর রানার্স আপ হায়দরাবাদও প্রস্তুত কঠিন লড়াইয়ের জন্য।

উল্লেখ্য, আগেই সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল আরসিবি। তারা জানিয়েছিল, চিন্নাস্বামী স্টেডিয়ামে যারা খেলা দেখতে আসবেন, তাঁরা বিনামূল্যে মেট্রোতে যাতায়াত করতে পারবেন। ম্যাচ টিকিটের সঙ্গে একটি মেট্রো টিকিটও দেওয়া হবে সমর্থকদের। এরপর এক অটোচালক বিনামূল্যে স্টেডিয়ামে পৌঁছে দিলেন আরসিবি সমর্থকদের। সব মিলিয়ে উৎসবের আবহে শুরু হল আইপিএল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement