shono
Advertisement

Breaking News

Virat Kohli

আরসিবিকে জিতিয়ে অনুষ্কাকে চুমু বিরাটের, 'হার্দিক করলে তো...', কোহলিকে দুষছে নেটদুনিয়া!

নেটিজেনদের একাংশ আবার টেনে এনেছেন হার্দিক পাণ্ডিয়ার প্রসঙ্গ। মাঠ থেকে প্রেমিকা মাহিকা শর্মাকে একাধিকবার চুমু ছুড়ে দিতে দেখা গিয়েছে তারকা অলরাউন্ডারকে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:09 PM Mar 29, 2026Updated: 06:03 PM Mar 29, 2026

আমজনতার কাছে তাঁরা পাওয়ার কাপল। একসঙ্গে তাঁদের দেখে ভালোবাসার মানে খুঁজে পান অনেকে। আট বছর দাম্পত্যের পরেও তাঁদের প্রেমে এতটুকু ভাটা পড়েনি। এখনও সদ্য প্রেমে পড়া যুগলের মতো মিষ্টি হাবভাব করেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা। ম্যাচ জেতানোর পরে আবারও স্ত্রীকে লক্ষ্য করে চুমু ছুড়ে দিলেন তারকা ক্রিকেটার। লজ্জামাখা হাসিতে সেই চুম্বন ফেরত দিলেন অনুষ্কাও। এই দৃশ্য দেখে আপ্লুত নেটদুনিয়া।

Advertisement

শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। সেই ম্যাচে দুরন্ত ফর্মে বিরাট। ২০০ রানের বেশি টার্গেট তাড়া করতে নেমেছিল আরসিবি। বরাবরই রান তাড়া করতে পছন্দ করেন চেজমাস্টার বিরাট। শনিবারও চেজ করতে নেমে ৬৯ রান করেন মাত্র ৩৮ বলে। ৫ টি করে ছক্কা এবং বাউন্ডারি হাঁকান। ম্যাচ শেষে সেই অতিপরিচিত দৃশ্য-গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন অনুষ্কা এবং তাঁর দিকে চুমু ছুড়ে দিচ্ছেন বিরাট। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

নেটিজেনরাও মুগ্ধ তারকা দম্পতির এই মিষ্টি প্রেম দেখে। অনেকেরই মত, বিয়ের পর এতবছর কেটে গেলও দু'জনের প্রেম অটুট। মজা করে কেউ বলেছেন, বিয়ের পরেও এত ভালোবাসা আসে কী করে। তবে নেটিজেনদের একাংশ আবার টেনে এনেছেন হার্দিক পাণ্ডিয়ার প্রসঙ্গ। মাঠ থেকে প্রেমিকা মাহিকা শর্মাকে একাধিকবার চুমু ছুড়ে দিতে দেখা গিয়েছে তারকা অলরাউন্ডারকে। এহেন আচরণের জন্য তাঁকে নেটিজেনদের কটাক্ষও হজম করতে হয়। নেটিজেনরা বলছেন, বিরাটের চুমু দেওয়াটা পছন্দ করলে হার্দিককে কটাক্ষ করা মোটেই উচিত নয়।

ম্যাচের পর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বিরুষ্কার আরও একটি ভিডিও। সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস চলাকালীন অনিকেত বর্মার সহজ ক্যাচ মিস করেন বিরাট। তিনি নিজেও বিশ্বাস করতে পারেননি যে বল তালুবন্দি হয়নি। তবে বিরাট ক্যাচ ছাড়তেই হেসে ফেলেন অনুষ্কা। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল। শনিবার অনুষ্কার সঙ্গে বসে খেলা দেখেন আরসিবির দুই তারকা স্মৃতি মন্ধানা এবং শ্রেয়াঙ্কা পাটিলও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement